চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে রেকর্ডটি শুধুই মিরাজের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:২৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

অভিষেক টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিতে পারেননি ঠিক; সঙ্গী ছিলেন আরও চার টাইগার অগ্রজ। কিন্তু দ্বিতীয় টেস্টে এসে যেটা করে দেখালেন তা আর কোনো টাইগার ক্রিকেটারের-ই নেই! অভিষেক টেস্টের পর দ্বিতীয় টেস্টে এসেও ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি এখন মেহেদি হাসান মিরাজ।

অভিষেকে ৫ উইকেট রয়েছে আরও দুই বাংলাদেশির। এরা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাইজুল ইসলাম।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন মিরাজ। তার সঙ্গী ছিলেন নাঈমুর রহমান, সোহাগ গাজী, ইলিয়াস সানি ও মঞ্জুরুল ইসলাম।

এর মধ্যে সোহাগ গাজী এবং ইলিয়াস সানি ক্যারিয়ারের প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে এসে নেন ৩ উইকেট। আর নাইমুর দ্বিতীয় টেস্টে ১ উইকেট পেলেও কোনো উইকেটেই তুলে নিতে ব্যর্থ হন  মঞ্জুরুল। মাহমুদউল্লাহ এবং তাইজুল তাদের দ্বিতীয় ম্যাচে তুলে নিতে সক্ষম হয়েছিলেন ৪টি এবং ৩টি উইকেট।

এছাড়া সবচেয়ে কম বয়সী হিসেবে অভিষেকে পাঁচ উইকেট তুলে নেওয়ার রেকর্ডটিও মিরাজের দখলে।

২০ বছর বয়সী এ অলরাউন্ডার এখন পর্যন্ত দুই টেস্টে শিকার করেছেন ১৩ উইকেট। এখনও একটি ইনিংসে ইংলিশদের বিপক্ষে বল করার সুযোগ পাবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদি হাসান মিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী কিংসের জমকালো মেগা কনসার্ট

পরবর্তী

যুক্তরাজ্যের সৈকতে ডায়নোসরের মগজের সন্ধান

পরবর্তী

যুক্তরাজ্যের সৈকতে ডায়নোসরের মগজের সন্ধান

চার যুগ পূর্ণ করলো উদীচী শিল্পীগোষ্ঠী

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT