পার্বত্য অঞ্চলের বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি তার ফেসবুক ওয়ালে পাহাড় ধসে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে যার যে সামর্থ্য আছে সেটি নিয়ে সহযোগিতার করার অনুরোধ জানান তিনি।
ফেসবুকে পোস্টে শাহরিয়ার আলম লিখেছেন: ‘ইফতার পার্টির কিছু টাকা বাঁচিয়ে (অথবা না করে) এবং যাকাত থেকে হলেও সকলে মিলে পার্বত্য অঞ্চলের বিপর্যস্ত মানুষদের জন্য কিছু সহায়তা পাঠালে এই রমজানে অনেক নেকির মালিক হবেন। যে যেভাবে পারেন, দয়া করে সহায়তা করার চেষ্টা করবেন।
চট্টগামের কয়েকজন সমন্নয়কের ভূমিকা পালন করতে পারেন। পোষ্টটা দয়া করে শেয়ার করবেন।’








