বিনোদন

যে বেশি আয় করবে সেই সুপারস্টার!

যে বেশি আয় করবে সেই সুপারস্টার!

বলা হয় বলিউড পুরুষ নিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রি। নারী অভিনেত্রীদের তুলনায় পুরুষদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তবে ফারাহ খান বললেন ভিন্ন কথা।

সম্প্রতি লেখক কাভেরি বামজাইএর বই ‘নো রিগ্রেটস: দ্য গিল্ট ফ্রি ওমেনস গাইড টু অ্যা গুড লাইফ অন ফ্রাইডে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফারাহ খানকে জিজ্ঞেস করা হয়েছে শোবিজ এখনও পুরুষের নিয়ন্ত্রণে কিনা।

ফারাহ খান এই প্রসঙ্গে বলেন, ‘নির্ভর করছে কে বেশি আয় করবে। বিষয়টা নির্ভর করছে দর্শক কার ছবি দেখতে চায়। যার ছবিতে বেশি অর্থ আসবে সেই সুপারস্টার হবে। অভিনেত্রীরা যদি বেশি অর্থ কামাতে পারেন, তাদেরকেই সুপারস্টার বলা হবে। এটা একটা ব্যবসার মতো।’

২০১৪সালে সর্বশেষ শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির মাধ্যমে পরিচালনায় দেখা মিলেছিল ফারাহ খানের। এরপর দীর্ঘ সময় তাকে আর পরিচালনায় দেখা না গেলেও সম্প্রতি ঘোষণা দিয়েছেন ১৯৮২ সালে অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘সত্ত্বে পে সত্তা’র রিমেক নিয়ে হাজির হবেন তিনি। যার প্রযোজনায় থাকবেন রোহিত শেঠি এবং অমিতাভের ভূমিকায় অভিনয় করবেন হৃত্বিক রোশন।

বিষয়:ফারাহ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…