চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে প্রক্রিয়ায় শিল্পী সমিতিতে যুক্ত হচ্ছেন রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ২৭, মার্চ ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে ‘সহ-সভাপতি’ পদে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। এ প্যানেলের প্রচার প্রচারণা থেকে শুরু করে সবকিছুতেই সম্মুখসারীতে থেকেও তার পরাজয়ে ব্যথিত হয়েছিলেন বিজয়ী শিল্পীরা।

তবে এবার জানা গেল, শিল্পী সমিতির বর্তমান কমিটিতে পদ পাচ্ছেন রিয়াজ। ‘মনের মাঝে তুমি’-খ্যাত এ নায়ক ‘কার্যনির্বাহী সদস্য’ হিসেবে বর্তমান কমিটিতে থাকছেন। নায়িকা রোজিনার স্থলাভিষিক্ত হচ্ছেন রিয়াজ। ২৬ মার্চ শিল্পী সমিতির নির্বাচিত কমিটির সদস্যদের এক মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন। তিনি বলেন, সকলের সম্মতিক্রমে রিয়াজ ভাইকে ‘ইসি মেম্বার’ হিসেবে কমিটিতে যুক্ত করা হচ্ছে। তাছাড়া আমরা গঠনতন্ত্র মেনেই এমন সিদ্ধান্ত নিয়েছি।

‘রিয়াজ ভাইকে অফিসিয়ালি চিঠিও দেয়া হয়েছে। তিনি প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন। শিগগির তিনি যোগ দেবেন।’

এ ব্যাপারে রিয়াজ চ্যানেল আই অনলাইনকে বলেন, সকলে চাইছেন আমি তাদের সঙ্গে থাকি। মৌখিক কথাবার্তা হয়েছে। তবে এখনও চিঠি হাতে পাইনি। এ ব্যাপারে আরও দু-তিনদিন পর বিস্তারিত জানাতে পারবো।

এর আগে শিল্পী সমিতি নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েও পদত্যাগ পত্র জমা দেন রোজিনা। পরে তিনি পদত্যাগপত্র তুলে নিতে চাইলেও শেষ পর্যন্ত কমিটিতে না থাকার সিদ্ধান্ত নেন। তার পরিবর্তে রিয়াজকে কমিটিতে যুক্ত করা হচ্ছে।

Reneta

সাইমন বলেন, তিনদিন আগেও রোজিনা আপার সঙ্গে কথা হয়েছে। তিনি কোনোভাবেই কমিটিতে থাকতে চান না। এজন্য রিয়াজ ভাইকে আমরা যুক্ত করছি। হয়তো আগামী সপ্তাহে রিয়াজ ভাইকে শপথ পাঠ করিয়ে রোজিনা আপার বদলে নেয়া হবে।

২৬ মার্চ শিল্পী সমিতির কার্যনির্বাহী মিটিং এ ছিলেন নির্বাচিত প্রতিনিধিরা। তবে দেখা যায়নি ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, জয় চৌধুরীদের।

সাইমন বলেন, আমরা প্রত্যেকেই মিটিংয়ের ব্যাপারে জানিয়েছিলাম। তারা আসেননি। পরপর তিন মিটিং অনুপস্থিত হলে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণা বিশ্বাসচলচ্চিত্র শিল্পী সমিতিজয়ডিপজলরিয়াজরুবেললিড বিনোদনসাইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT