চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে নায়কদের প্রথম নায়িকা ছিলেন কবরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০২১
বিনোদন
A A

কবরীর প্রথম ছবি ‘সুতরাং’। প্রথম ছবি দিয়েই তার সাফল্যের শুরু। এরপর আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়েনি। মিষ্টি হাসি আর অভিনয়ের নৈপুণ্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন দর্শক। ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য সফল ছবি। জুটি বেঁধে কাজ করেছেন বহু তারকার সঙ্গে। বিশেষ করে সিনেমায় রাজ্জাক-কবরী মানেই হিট, এমনই চিত্র ছিল তৎকালীন ঢালিউডে।

পর্দা কাঁপানো অনেক অভিনেতাই তাদের প্রথম ছবিতে নায়িকা হিসেবে পেয়েছেন কবরীকে। জাফর ইকবাল, উজ্জ্বল, ফারুক, আলমগীর আর সোহেল রানার প্রথম নায়িকা ছিলেন কবরী। এক নজরে জেনে নিন ছবিগুলো সম্পর্কে:

জাফর ইকবাল: বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম ‘আপন পর’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরী।

উজ্জ্বল: ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন কবরী। এরপর নানা সময়ে কবরীর সঙ্গে ‘কাঁচের স্বর্গ’, ‘বলাকা মন’ ও নিজেরে হারায়ে খুঁজি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন উজ্জ্বল ও কবরী।

ফারুক: ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন। তার বিপরীতে নায়িকা হিসেবে কবরী অভিনয় করেন। এরপর ‘সুজন সখী’, ‘সারেং বৌ’, ‘দিন যায় কথা থাকে’, ‘তৃষ্ণা’, ‘আশা’, ও ‘আরশিনগর’ ছবিতে কবরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ফারুক ও কবরী।

আলমগীর: আলমগীরের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ দিয়ে। এই ছবিতে ছিলেন কবরী। এছাড়াও কবরী ও আলমগীর একসঙ্গে কাজ করেছেন গুন্ডা, কসাই, লাভ ইন সিমলা ছবিতে।

সোহেল রানা: কাজী আনোয়ার হোসেন এর বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন কবরী। এরপর তাদেরকে একসঙ্গে দেখা গেছে ‘গোপন কথা’ ও ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: আলমগীরউজ্জ্বলকবরীচলচ্চিত্রজাফর ইকবালনায়কনায়িকাফারুকরাজ্জাকলিড বিনোদনসিনেমাসুতরাংসোহেল রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT