চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগাম নির্বাচনের কোন সম্ভাবনা না দেখলেও প্রস্তুত আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৬:৪৭ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
awamileague logo

আগাম নির্বাচনের কোন সম্ভাবনা না দেখলেও যে কোন সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলে একাধিক দায়িত্বশীল নেতৃত্বের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

দলটির নেতারা বলছেন: আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। তাই আমাদের সব সময়ই নির্বাচনের প্রস্তুতি রয়েছে। তবে, এ মূহুর্তে আগাম নির্বাচনের সম্ভবনা নেই।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন: আগাম নির্বাচন করার সিদ্ধান্ত নেয় সরকার। সরকার চাইলে আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে।

সিইসি’র এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চ্যানেল আই অনলাইনকে বলেন: আগামী মাসে নির্বাচন হলেও দল কীভাবে জিততে পারে, আমাদের সে প্রস্তুতি রয়েছে।

ওবায়দুল কাদের বলেন: নির্বাচনের বিষয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনি তো বলেন নাই কবে নির্বাচন হবে। আমরা ধরে রাখছি সংবিধান অনুযায়ী আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। কিন্তু এখন যদি প্রধানমন্ত্রী মনে করেন তিনি আগাম নির্বাচন দেবেন, সেটা তার এখতিয়ার। এটা নিয়ে আমাদের সঙ্গে কোনো কথা হয় নাই।

নির্বাচনের আর বেশি সময় নেই বলেও জানালেন আওয়ামী লীগের দায়িত্বশীল এতাধিক নেতা। তারা বলছেন: ২০১৮ নির্বাচনের বছর। সামনে আর বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরই সরকারের শেষ সময়। সে হিসেব করলে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে সকল প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ইতিমধ্যে আমাদের সকল সাংঠনিক ইউনিটকে সংগঠনিক সকল প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা দিয়ে রাখা হয়েছে।

Reneta

এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্ল্যাহ চ্যানেল আই অনলাইনকে বলেন: আওয়ামী লীগ নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। তবে, এখন পর্যন্ত আগাম নির্বাচন হতে পারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। এটা সম্পূর্ণ ভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

‘ইতিমধ্যে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ এলাকায় কাজ শুরু করে দিয়েছে। সংগঠনিক ইউনিট গুলোকেও সকল প্রকার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী। তাই আগাম নির্বাচন হলেও আমাদের প্রস্তুতির কোন ঘাটতি নেই।’

সংবিধান অনুযায়ী আগামী বছরের শেষ অথবা ২০১৯ সালের শুরুতে হবে আগামী সংসদ নির্বাচন। সংসদ বহাল রেখে অথবা ভেঙে দিয়ে নির্বাচনের ব্যবস্থা রয়েছে বর্তমান সংবিধানে। কিন্তু প্রধানমন্ত্রী চাইলে নির্ধারিত সময়ের আগেও সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগাম নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT