চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘সিমরান’ হয়ে গেলেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সোমবার বিরাট কোহলিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি! যারা ভক্ত-অনুরাগী তারাও ইনস্টাগ্রাম-টুইটার পেজে ঢুঁ মেরে খানিকটা চমকে গেছেন। এমনকি মাঠেও কোহলির নাম খুঁজে পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মাঠের জার্সি, সবখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের নাম যে বদলে হয়ে গিয়েছিল ‘সিমরানজিত সিং’!

হঠাৎ করে বিরাট কোহলি থেকে সিমরানজিত সিং হয়ে যাওয়া অবশ্যই চমকে যাওয়ার মতো বিষয়ই, কারণটা জানা থাকলে একটা বিশেষ শ্রদ্ধাও জন্মাতে পারে ভক্তদের মনে। সোমবার নিজের জার্সিতে যার নাম খোদাই করে নেমেছিলেন কোহলি, সেই সিমরানজিত করোনা মহামারীর মাঝেও দুস্থদের সহায়তায় উজাড় করে দিয়েছেন নিজেকে।

করোনা মহামারীর সময়ে দুস্থদের সেবায় অনন্য নজির উপস্থাপন করেন চণ্ডীগড়ের সিমরান। নিজে কানে শুনতে না পেলেও মানুষের সেবায় আটকানো যায়নি তাকে। করোনার কারণে কর্মহীন যেসব মানুষ ক্ষুধার যন্ত্রণা নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন, তাদের সেবায় ত্রাণকার্য পরিচালনা করেছেন তিনি, গড়েছেন তহবিল।

Banglabid

এরকম আড়ালে থাকা ‘সুপারহিরোদের’ সম্মানিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মহামারীর সময়ে সত্যিকারের নায়ক-নায়িকাদের নাম নিজেদের জার্সিতে খোদাই করেছেন কোহলি, এবি ডি ভিলিয়ার্স, যুজবেন্দ্র চাহালরা। আরসিবির পক্ষ থেকে চালানো হচ্ছে ‘কোভিড-১৯’ ক্যাম্পেইন।

ক্যাম্পেইনের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন কোহলি-ভিলিয়ার্সরা। একেকটি বিজ্ঞাপনে তুলে ধরা হবে মহামারীর সময়কালের আড়ালের নায়কদের অজানা দারুণসব লড়াইয়ের গল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা

পরবর্তী

উদ্বেগ জানিয়ে জাকারবার্গের কাছে সেলেনার বার্তা

পরবর্তী

উদ্বেগ জানিয়ে জাকারবার্গের কাছে সেলেনার বার্তা

অগ্রিম টাকা দিয়েও টিকিট পাচ্ছেন না সৌদি প্রবাসীরা

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT