চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পুনর্বিবেচনার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
পরিবেশ
A A

ধ্বংসাত্মক রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বুদ্ধিমত্তা দিয়ে পুনর্বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। একইসঙ্গে এই প্রকল্প নির্মাণ দেশ, দেশের মানুষ ও পরিবেশের জন্য মারাত্মক আত্মঘাতি বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার দুপুরে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে সিরডাপ অডিটোরিয়াম ‘রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সুন্দরবনের জীব বৈচিত্র্যের উপর প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে কী ক্ষতি হবে তা স্পষ্ট। তবুও সরকারের সমস্যা কি? সরকার কি বধির? না বধির নয়। জেগে জেগে ঘুমাচ্ছে। সরকারকে আন্দোলনের মাধ্যমে জাগাতে হবে।

এক্ষেত্রে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপিকে এগিয়ে আসতে হবে। বড় দলের অহমিকা ছেড়ে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। বিএনপি যদি দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ইচ্ছা থাকে তাহলে বিএনপিকে বড় দলর অহমিকা কাটিয়ে রাস্তায় নামতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত বুদ্ধিমতি ও কৌশলী রাজনীতিবিদ মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সবকিছু বেশ সুন্দরভাবেই চালিয়ে যাচ্ছিলেন। প্রায় সবক্ষেত্রে তিনি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ভারতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। ভারতে যাওয়ার সময় তিনি অনেক উপঢৌকন নিয়ে যান। অনেক আশা-আকাঙ্ক্ষা ছিল তাঁর। কিন্তু ভারতে তার সমস্ত আশা-আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে। তাই দেশে ফিরেই তিনি হেফাজতের মন জয় করে নিলেন। তাই আশা করবো একই বুদ্ধিমত্তা দিয়ে তিনি ধ্বংসাত্মক রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পুনর্বিবেচনা করবেন।

তবে এই প্রকল্পের শুরু থেকেই বিএনপি ও বাম দলগুলোর বিরোধিতার ফলে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দু:শ্চিন্তার কোনো কারণ নেই বলে এর আগে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে যারা ওই প্রকল্পটির বিরোধীতা করছে, তাদের ওই প্রকল্প বিষয়ে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে বলে জানান তিনি। একইসঙ্গে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Reneta

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে ‘কোম্পানির বিজ্ঞাপনী প্রচারণা দ্বারা প্রভাবিত’ বলে এক বিবৃতিতে জানিয়েছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছিলেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে গত ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস হরতালেরও ডাক দিয়েছিলো তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটি। সেই হরতালে অবশ্য বিএনপির সমর্থন ছিলো।

এর পর থেকে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় শনিবারের এই আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দাজা চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোঃ ইব্রহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণমোর্চার প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রামপাল বিদ্যুৎ প্রকল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT