যে কারণে মীরাক্কেলে আর থাকছেন না মীর

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলে আর থাকছেন না এই শো’র উপস্থাপক মীর। আগামী বছরে শুরু হওয়া মীরাক্কেলের দশম আয়েজনে থাকবেন না তিনি।
মীরাক্কেলে না থাকার একটি ও প্রধান কারণ মীর চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, আমি ‘মীরাক্কেল’ করব না। দশ বছর হয়ে গেল, এবার নতুন কিছু করতে চাই। টেলিভিশনে বা বড় পর্দায়।
দীর্ঘদিন মীরক্কেলের জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী ভারতীয় দৈনিক পত্রিকাকে বলেছেন, ‘ব্যান্ডেজ’নামে আমার একটি ব্যান্ড দল আছে। দলটিকে নিয়ে নিয়মিত অনুষ্ঠান করতে চাই।
তবে মীরের গান খুব একটা সুবিধার নয় এমন কথা টালিগঞ্জের অনেকের মুখ থেকে শোনা যায়। কিন্তু এ কথা মানতে নারাজ মীর। বলেন, আসলে লোকেরা আমার গান শুনতে বা দেখতে যান না।
তবে একটা কথা, ‘ব্যান্ডেজ’ একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ। এখানে কেউ গান শোনার জন্য আসে না। বরং মীর যে ‘খিল্লি’গুলো টেলিভিশনে করে, দর্শক চায়, এখানেও মীর সেসব করুক।






