চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বাদ পড়ছেন পপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৬
বিনোদন
A A

হাতে কোনো কাজ নেই একসময়ের আলোড়ন তোলা টপ মোস্ট নায়িকা পপির। কিছুদিন আগে জসিম উদ্দিনের ‘দ্য আমেরিকান ড্রিম’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। কিন্তু মাসখানেকের মধ্যেই রহস্যজনকভাবে তাকে বাদ দেয়া হয়। তার বদলে নেয়া হয় নবাগতা সূচনা আজাদকে।

অবশ্য নিজের বাদ পড়ার বিষয়টি অস্বীকার করে পপি গণমাধ্যমকে বলেন, এখন থেকে বুঝে শুনে ফিল্মে করবেন তিনি।

গত তিন চার বছর ধরে পপির ক্যারিয়ারে কোনো সিনেমা জুটেনি। নতুন কোনো সিনেমার জন্য নির্মাতারা এখন পপিকে ভাবছে না। অপু বিশ্বাস, মাহিয়া মাহি আর ববিদের যুগে পপি অনেকটা পালছেঁড়া নৌকার মতো। গন্তব্যহীন। পথটাও অজানা। অথচ বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয়ের জন্য গ্ল্যামার, ফিগার সবই আছে তার।

সিনেমায় টিকে থাকার লড়াইয়ে শরীরটাকে ফিট রেখেছেন বরাবরই। অভিনয়ে নিয়মিত হতে শেষ চেষ্টাও করে যাচ্ছেন। কিন্তু ফলাফল শূন্য। নির্মাতারা হিটলিস্ট থেকে মুছে ফেলেছেন তার নাম।

ঢাকাই চলচ্চিলের অনেক নির্মাতারা মনে করছেন, বয়সের ছাপ কিছুটা পড়ে যাওয়ার কারণে পপি তার বাজার হারিয়েছে। এছাড়া দৈহিক আয়তনও কাল হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু ঢাকাই চলচ্চিত্রে তার মতো এমন লম্বা-চওড়া ফিগারের সুদর্শনা নায়িকা আর একটিও নেই। এমনকি তার পাশে দাঁড়ানোর মতো নায়কও আজকাল নেই বলেই চলে। তাই হালের নতুন নায়কদের সঙ্গেও পপিকে ভাবতে পারছেন না পরিচালকরা।

Reneta

তবে পপির সিনে ক্যারিয়ারের ফ্ল্যাশব্যাকে তাকালে দেখা যাবে সাফল্য। ১৯৯৭ সালে ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা পপি তার ক্যারিয়ারে পেয়েছেন বহু সুপারহিট ছবি। প্রথম ছবিতে তিনি অভিনয় করেন ওমর সানীর বিপরীতে। প্রথম ছবিই পায় ব্যবসায়িক সাফল্য।

এরপরই মুক্তি পায় সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘আমার ঘর আমার বেহেশত’। এতে তার বিপরীতে ছিলেন শাকিল খান। এরপর রুবেলের সঙ্গে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘চারিদিকে বিদ্রোহ’ এবং মান্নার সঙ্গে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কে আমার বাবা’ ছবিতে অভিনয় করেন পপি। মান্নার প্রযোজনায় মালেক আফসারী পরিচালিত ‘লাল বাদশা’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে চলে যান পপি। এরপর শুরু হয় পপির একের পর এক ছবিতে অভিনয়।

শাকিল খান, ওমরসানী ও মান্না ছাড়াও পপি এ যাবত রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, আমিন খান, শাকিব খান এবং সবশেষ ইমনের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন।

সেই বড়পর্দায় পপি এখন কাজ করতে না পেরে ছোটপর্দায় টুকটাক অভিনয় করছেন। ঈদে-উৎসবের বিশেষ নাটকে কাজ করছেন।

নিজেকে ব্যস্ত রাখতে বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি মোস্তফা কামাল রাজের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে আবার ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন পপি। কিন্তু তাও হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডনায়িকাপপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরাকের মরুভূমিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির তথ্য প্রকাশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার

মে ১৮, ২০২৬

‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান’

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT