চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বদলে গেল ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের নাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২২
বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র (ওয়ার্কিং টাইটেল) নতুন নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই নামে বৃহস্পতিবার প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত হলো শ্যাম বেনেগাল নির্মিত বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম অফিশিয়াল পোস্টার। বাংলা ও ইংরেজিতে প্রকাশিত পোস্টারটিতে সিনেমার নাম ‘মুজিব’ হিসেবে দেখা যায়। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’।

শুরুতে সবাই ‘বঙ্গবন্ধু’ নামে বায়োপিকটি নির্মিত হচ্ছে জেনে আসলেও এখন কেন ‘মুজিব’ নাম? সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বলেন, কাজ শুরুর জন্য ‘বঙ্গবন্ধু’ নামটি ছিলো ওয়ার্কিং টাইটেল। পরে আরেকটি নাম হবে এই সিদ্ধান্ত ছিল। প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি নাম প্রস্তাব করা হলে তিনি সবগুলোর মধ্যে ‘মুজিব’ নামটি পছন্দ করেন। এজন্যই ওয়ার্কিং টাইটেল ‘বঙ্গবন্ধু’ পাল্টে রাখা হয়েছে ‘মুজিব’।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণের কাজ চলছে বহুদিন ধরেই। বিশাল ক্যানভাসের এই ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। দেখানো হয়নি কারো লুক!

‘মুজিব’ নির্মাণে সমন্বয় করছেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনে টিমের পক্ষ থেকে এটি উপহার। পোস্ট প্রোডাকশন চলছে। চলতি বছর ছবিটি মুক্তির জন্য কাজ আগানো হচ্ছে।

Reneta

বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরিফিন শুভএফডিসিনুজহাতনুসরাত ইমরোজ তিশাপোস্টারবঙ্গবন্ধুবায়োপিকভাষণলিড বিনোদনশ্যাম বেনেগালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT