চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে টাটা গ্রুপের ঐতিহ্যবাহী প্রধান কার্যালয় স্থানান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
বম্বে হাউসের প্রবেশদ্বার, ঐতিহ্যবাহী স্থাপনা, লাল ইটের বহুতল ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিখ্যাত টাটা গ্রুপের ঐতিহ্যবাহী প্রধান কার্যালয় ‘বোম্বে হাউস’ থেকে ডি এন রোডের ‘ফোর্ট হাউস’ স্থানান্তর করা হয়েছে। ‘বোম্বে হাউস’ সংস্কার করার জন্য টাটা গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সেখান থেকে স্থানান্তর করা হয়।

বিখ্যাত এই ‘বোম্বে হাউস’ ১৯২৪ সালের প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম সংস্কারের জন্য সম্পূর্ণ খালি করা হয়। চলতি বছরের শেষের দিকে বোম্বে হাউসের সংস্কার কাজ শুরু হবে।

বোম্বে হাউসের সংস্কার প্রকল্প পরিচালনা করবেন স্থপতি ও শহর সংরক্ষণকারী ব্রিন্ডা সৌম্য। বোম্বে হাউসের সংস্কারের কাজ গত বছরে হওয়ার কথা থাকলেও টাটা গ্রুপের অভ্যন্তরীণ কারণে তা আর হয়ে ওঠেনি। এর আগে ২০১১ সালে এই ভবনে আগুন লাগে। ইতোমধ্যে এই ভবনে কর্মরত প্রায় ৫৫০ জনকে ফোর্ট হাউস সহ অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ব্রিন্ডা সৌম্য বলেন, ঐতিহ্যবাহী ভবন হওয়ায় এই অট্টালিকার সদরের কোন পরিবর্তন করা যাবে না। আমরাও এ ব্যাপারে খুবই যত্মশীল। আশা করি এ বছরের শেষের দিকে আমরা কাজ শুরু করতে পারবো। আমরা রাষ্ট্রীয় ঐতিহ্যের কথা চিন্তা করে আগামী ৮ মাসের মধ্যে কাজ শেষ করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার বড় ছেলে দোরাবজি  দক্ষিণ বোম্বের ২১ হাজার স্কয়ার ফিটের এই বাড়িটি ১৯২১ সালে বোম্বে পৌরসভার কাছ থেকে মাত্র সাড়ে কোটি রুপিতে ক্রয় করেন।

টাটা গ্রুপের মুখপাত্র বলেন, এই গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে বোম্বে হাউস ছিলো এই গ্রুপের ব্যবসা পরিচালনার একটি কেন্দ্রবিন্দু। ভারতের ব্যবসার ক্ষেত্রে বোম্বে হাউস একটি ল্যান্ডমার্ক ভবন। সামনে টাটা গ্রুপের ১৫০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বোম্বে হাউসকে ঢেলে সাজানো হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাটা গ্রুপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT