চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে এ বাজেট ব্যতিক্রমী

সাকিলা জেসমিনসাকিলা জেসমিন
৯:৪৩ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৫
অর্থনীতি
A A

চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রস্তাবিত বাজেট নানাভাবে ব্যতিক্রমী। আগামী অর্থবছরকে ধরা হয়েছে ২০২১ সালের মধ্যে চরম দারিদ্র্য বিদায়ের পরিকল্পনা বাস্তবায়নের শুরু হিসেবে। সরকারের অগ্রধিকার খাত হিসেবে যুক্ত হয়েছে অবকাঠামো খাত। রাজস্ব খাতে উচ্চ প্রবৃদ্ধির আকাঙ্ক্ষার সঙ্গে সামাজিক নিরাপত্তার বদলে এসেছে সামাজিক সুরক্ষার ভাবনা। সর্বোপরি ব্যক্ত হয়েছে ২০৪১ সালের উন্নত দেশের স্বপ্ন।

‘অগ্রগতির ধারাবাহিকতা: সম্ভাবনাময় আগামীর পথে বাংলাদেশ’ এ ছিলো চলতি অর্থবছরের বাজেট বক্তৃতার শিরোনাম। আর আগামীর বছরের জন্য ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, উচ্চ প্রবৃদ্ধির পথরচনা’। কেবল ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়াই নয়, উন্নয়নের ক্ষেত্রে স্বপ্নের দিগন্তকে আরো প্রসারিত করার কথা জানিয়ে অর্থমন্ত্রী বললেন, এবার প্রতিজ্ঞা ৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া। প্রবৃদ্ধির ৬ শতাংশের বৃত্ত ভেঙ্গে উচ্চ প্রবৃদ্ধির সোপানে আরোহণ ও মাথাপিছু আয়ের ধারাবাহিক উত্তরণ ঘটানোর ক্ষেত্রে জানালেন সরকারের চূড়ান্ত লক্ষ্যের কথা।

জিডিপি’র প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় উল্লম্ফনের লক্ষ্যমাত্রাকে বাস্তবে রূপ দেয়ার জন্য যৌক্তিক কার্যক্রম গ্রহণে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাহসিকতার প্রশংসা করে অর্থমন্ত্রী বলেছেন, রাজস্ব বোর্ডের কর্মীদের যে ট্রেনিং দেওয়া হয়েছে তা এখন কাজে আসবে।

তবে এ অগ্রযাত্রায় রাজনৈতিক দলগুলো স্বত:স্ফূর্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, বিরত থাকবে সহিংশতা ও নাশকতার কর্মকাণ্ড এমন প্রত্যাশা অর্থমন্ত্রীর।

শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এমন ৫টি মন্ত্রণালয়ের শিশু সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো শিশুদের বাজেট ভাবনা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।

এ বছর জুলাই থেকে ৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনার আওতায় কারিগরি ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গঠন-বিদ্যুৎ, জ্বালানী ও যোগাযোগ খাতে অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করা-কৃষি ভিত্তিক শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন কৌশল নির্ধারণ, আইসিটি স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত সেবা রপ্তানীতে নীতি কৌশল প্রণয়ণে জোর দেয়া হয়েছে বাজেটে।

Reneta

এছাড়া শুল্কস্তরের বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। আমদানী শুল্কের হার ০, ২, ৫, ১০ ও ২৫ শতাংশের পরিবর্তে আগামী অর্থবছরের জন্য করা হয়েছে ০, ১, ২, ৫, ১০ ও ২৫ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজেটবাজেট ২০১৫-১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন!

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT