চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ইউটিউব চ্যানেল নিয়ে এলেন বুবলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

নিজের অভিনীত সিনেমার ট্রেলার, গান দিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই ইউটিউবে ঝড় তুলেছেন শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে তার গানগুলো রেকর্ড সংখ্যক দর্শক দেখেছেন।

‘বসগিরি’ সিনেমার ‘দিল দিল’ গানটি বাংলা সিনেমার সবচেয়ে বেশী ভিউস অর্জনকারী গান এবং দুই বাংলা মিলিয়ে দ্বিতীয়! এবার নায়িকা বুবলী নিজেই ইউটিউব চ্যানেল খুললেন।

অফিসিয়ালি তার ইউটিউব চ্যানেলের নাম বুবলী। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় বুবলী ইউটিউব চ্যানেল খোলেন। হঠাৎ কেন ইউটিউব চ্যানেল খুললেন?

জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে বুবলী বললেন, ইউটিউবে আসার পরিকল্পনা ছিল আরও আগেই। সময় সুযোগের অভাবে হয়ে ওঠেনি। এবার নেমে পড়লাম।

বুবলী ঘরকুনো স্বভাবের। শুটিংয়ে বাইরে তাকে পার্টি কিংবা ফিল্মি কোনো আয়োজনে পাওয়া যায় না। বুবলী নিজেও বোঝেন, যারা তাকে পছন্দ করেন বিষয়টি নিয়ে তাদেরও একটা চাপা অভিমান ও অভিযোগ রয়েছে।

বুবলী বলেন, আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পাওয়া যায় না এটা নিয়ে সবসময় অনেকে আমাকে টেক্সট পাঠায়। দর্শক ও আমাকে যারা পছন্দ করেন তাদের সাথে যুক্ত থাকতেই ইউটিউবে এবার সক্রিয় হলাম। নতুন বছর ভেরিফায়েড পেজ, ইনস্টগ্রামের পর এবার ইউটিউবেও দর্শকরা আমার নিয়মিত আপডেট পাবেন।

Reneta

তিনি বলেন, আমার নামে ভুয়া ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে নানান বিভ্রান্তি ছড়ানো হতো। তাই ভেরিফাইড পেজ থেকে সব অরজিনাল লিংক শেয়ার করা হয়েছে এমনকি ইউটিউবে আসার পর এখানেও বিব্রত হয়েছি। দেখলাম আমার নামে অনেক চ্যানেল রয়েছে। যেগুলোর কোনটার সঙ্গে আমি জড়িত নই।

যে চ্যানেলগুলো থেকে ভুল তথ্য সরবরাহ করা হচ্ছে দর্শকদের ওই চ্যানেলগুলো সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

ব্যক্তিগত ব্লগ, সিনেমার প্রমোশন, শুটিংয়ের বিহাইন দ্য সিন, সামাজিক সচেতনতামূলক ভিডিওসহ বিভিন্ন বিষয়ে ব্যক্তিগত মতামত থাকবে ইউটিউব চ্যানেলে বলে জানান বুবলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবইউটিউব চ্যানেলটুইটারনায়িকাফেসবুকবুবলীলিড বিনোদনশবনম বুবলীশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চসিক নির্বাচন: ৯টি প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ইশতেহার

পরবর্তী

শ্যাম বেনেগালের দশ সিনেমা, একবার হলেও দেখা উচিত

পরবর্তী

শ্যাম বেনেগালের দশ সিনেমা, একবার হলেও দেখা উচিত

করোনাভাইরাস: মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়াল

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT