চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে আগুনে পুড়বে সমগ্র মানবতা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:২৭ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
সম্পাদকীয়
A A

আফগানিস্তানের নানগারহর প্রদেশে রমজান কাপ ক্রিকেট টুর্নামেন্টে কয়েকটি বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪৫ জন। পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয় তরুণরা ওই টুর্নামেন্টের আয়োজন করে। খেলা চলছিল শুক্রবার রাতে।

সম্প্রতি আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে নিজেদের নতুনভাবে পরিচয় করাচ্ছে। গতবছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে দেশটি। টি-টুয়েন্টি র‌্যাংঙ্কিংয়ে বাংলাদেশের উপরে, আট নম্বরে অবস্থান করছে আফগানিস্তান।

আফগানিস্তানে বোমা হামলার ঘটনা প্রায় নিয়মিত হলেও ক্রিকেট অঙ্গন এর বাইরে ছিলো। তালিবান গোষ্ঠীর মুখপাত্র হিজবুল্লাহ মুজাহিদিন অবশ্য এই হামলায় জড়িত নয় উল্লেখ করে বিবৃতি দিয়েছে। একমাত্র ক্রিকেট বিষয়েই সরকার এবং তালেবান সমর্থকরা কাছাকাছি আসতে পেরেছিলো বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মত।

সেই আফগান ক্রিকেটের উপরেও রোষ নেমে আসলো। যারা সমাজ, রাষ্ট্র, বিশ্বকে সুস্থ স্বাভাবিক দেখতে চায়না সেইসব হায়েনারা আফগানিস্তানের সম্ভবনাময় ক্রিকেট অঙ্গনেও হামলা করলো।

এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই হামলা প্রমাণ করে সন্ত্রাসীরা পবিত্র মাসের ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নয়। তারা মানবতার শত্রু।’

আফগান প্রেসিডেন্টের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, যারা মানবতার ধ্বংস চায় তারাই এ ধরণের নিকৃষ্ট কাজ করতে পারে। এই হামলাকারীরা নিজেদেরও মঙ্গল চায় না। হামলাকারীরা ইতিবাচকভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা যে আগুনে নারী-শিশুদের পোড়াচ্ছে, সে আগুন একদিন হামলাকারীদের পোড়াবে সেই স্বাভাবিক চিন্তাও করতে পারছে না।

Reneta

এ পরিস্থিতিতে বিশ্ব মোড়লদের নতুন করে ভাবনার সময় এসেছে। মানবতা বাঁচাতে নেতিবাচক এই শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কোন বিকল্প নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT