চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে আক্রমণে শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্ব

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
১১:২৭ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
বাংলাদেশ বিমানবাহিনী-মুক্তিযুদ্ধ

১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনী প্রথম আক্রমণ চালায়। নারায়ণগঞ্জের গোদানাইল এবং চট্টগ্রামের পতেঙ্গায় তেলের ডিপোতে এ দিন সফলভাবে অভিযান চালায় বিমানবাহিনী।

এর মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা হয়।

৩ ডিসেম্বর ১৯৭১, মুক্তিযুদ্ধের চুড়ান্ত পর্বের সূচনা হয় এই দিনে। পাকিস্তানি বাহিনীকে অচল করতে প্রয়োজন ছিলো জ্বালানী সরবরাহ বন্ধ করা।

১৯৭১ এর ৩ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ও নারায়ণগঞ্জের গোদনাইলে তেলের ডিপোতে হামলা চালায় বাংলাদেশ বিমানবাহিনী। এর মধ্য দিয়েই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণের সূচনা।

বীর উত্তম খেতাবপ্রাপ্ত সেসময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও বীর উত্তম ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে ভারতের তেলিয়ামুরা থেকে অ্যালুয়েট হেলিকপ্টারটি সেদিন নারায়ণগঞ্জের গোদনাইলে পৌঁছেই তেলের ট্যাংকারের উপর বোমা নিক্ষেপ করে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে অবসরে যাওয়া এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম জানিয়েছেন সেদিনের সেই অবিস্মরণীয় হামলার কথা।

বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে উজ্জীবিত হয়ে দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আরো বহু হামলা চালায় বাংলাদেশ বিমানবাহিনী।

Reneta

সেদিন ভারতের কৈলাশহর থেকে অর্টার বিমান দিয়ে হামলা করা হয় পতেঙ্গার তেলের ডিপোতে। এর নেতৃত্বে ছিলেন বীর উত্তম ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও বীর উত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদ।

এভাবেই একের পর এক হামলার মধ্য দিয়ে বিমানবাহিনীর নেতৃত্বে বাংলাদেশের আকাশে পাকিস্তান বাহিনীর উড্ডয়ন ক্ষমতার সমাপ্তি ঘটে অতি দ্রুত।

অারও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিসেম্বরবাংলাদেশ বিমানবাহিনীবিমানবাহিনীমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT