বাংলাদেশ

যে আইন নিয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক

বিভিন্ন দাবীতে স্লোগান বিএনপির আইনজীবীদের

জনসমাগমে অ্যাটর্নি জেনারেল ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমে অ্যাটর্নি জেনারেল ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠক করছেন, বিভিন্ন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাগরিকদের অধিকার ও নির্বাচনী আইনসহ দেশের প্রচলিত কিছু আইন নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ বৈঠকে অ্যাটর্নি জেনারেলের সাথে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠকে ইড়রোপীয় ইউনিয়নের চার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

ইইউ প্রতিনিধিরা নির্বাচনকালীন আরপিও, ফৌজদারী, দেওয়ানী ও নাগরিকদের অধিকার সম্পর্কিত আইনগুলো কিভাবে প্রয়োগ হয় তা জানতে চেয়েছিলেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এদিকে বৈঠক চলাকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিএনপি সমর্থিত আইনজীবীরা নানা দাবীতে শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বৈঠক শেষ করে ইইউ প্রতিনিধিরা বের হলে তাদের নিয়ে চলা গাড়িকে ঘিরে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন’ এবং ‘ডিএসএ ইজ এ ব্লাক ল’ বলে স্লোগান দিতে থাকেন সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থক আইনজীবীরা। এই স্লোগানে নেতৃত্ব দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল,ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ।

বিষয়:অ্যাটর্নি জেনারেলইউরোপীয় ইউনিয়নসুপ্রিম কোর্ট
প্রতিবেদক

এস এম আশিকুজ্জামান

অনলাইন জার্নালিস্ট, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…