চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন চলছে বিনোদনে ভরপুর ছবি ‘শাহেনশাহ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
বিনোদন
A A
ছবি: ইমন

ছবি: ইমন

সিনেমা প্রেমীদের কাছে শাকিব খানের ‘শাহেনশাহ’ ছিল বহুল প্রতীক্ষিত। প্রথমবার এ ছবির মাধ্যমে শাকিবের বিপরীতে কাজ করেছেন হালের নুসরাত ফারিয়া, সঙ্গে রোদেলা জান্নাত। এর আগে একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর শুক্রবার (৬ মার্চ) দেশের একশো’র কাছাকাছি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শামীম আহমেদ রনী পরিচালিত এ ছবিটি।

রবিবার দুপুরে একাধিক প্রেক্ষাগৃহে আলাপ করলে সংশ্লিষ্টরা চ্যানেল আই অনলাইনকে জানান, ‘শাহেনশাহ’ বিনোদনে ভরপুর, মশলাদার বাণিজ্যিক ছবি। শুক্রবার-শনিবার বেশ ভালো চলেছে। তবে, একাধিকবার মুক্তির ঘোষণা দিয়েও শেষ সময়ে সরে যায় ‘শাহেনশাহ’। এতে কিছুটা ক্ষতি হয়েছে।

বলাকা সিনেওয়ার্ল্ডে চলছে ‘শাহেনশাহ’। এ প্রেক্ষাগৃহে ভিন্ন ধারা ও গল্পনির্ভর ছবি বেশি চলে জানান ব্যবস্থাপক এমডি শাহিন। বলেন, ‘শাহেনশাহ’ মোটামুটি ভালো চলছে। তবে বাম্পার সেল না। মঙ্গলবার নিউ মার্কেট এলাকা বন্ধ থাকে। ওইদিনই বলাকায় দর্শক তুলনামূলক বেশি হয়। শুক্রবার-শনিবার সেল ছিল এভারেজ। বলাকায় নাচগান, মারামারির ছবি খুব ভালো যায় না। এখানকার দর্শক বেশি দেখতে চায় ভিন্ন ধারার ছবি।

প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার নওশাদের মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘শাহেনশাহ’। তিনি বললেন, শুক্রবার খুব ভালো চলেছে ‘শাহেনশাহ’। বিকেল ও সন্ধ্যা দুই শো হাউজফুল গেছে। শনিবার থেকে ছিল কিছুটা কম।

যোগ করে ইফতেখার নওশাদ বলেন, ‘শাহেনশাহ’ ভরপুর বিনোদনের বাণিজ্যিক ছবি। এর আগে আসছে আসছে করেও আসেনি। এমনকি বিভিন্ন সিনেমা হলে ট্রেলার চলেছিল, পোস্টারও লাগানো হয়েছিল; তারপর মুক্তি পিছিয়ে যায়। দর্শক এতে বিভ্রান্ত হয়েছে। ছবিটা আরও আগে মুক্তি দিতে দর্শক ভালোভাবে গ্রহণ করতো।

টঙ্গির চম্পাকলি সিনেমা থেকে জানা যায় ‘শাহেনশাহ’ কেমন চলছে সেই খবর। দায়িত্ব থাকা বুকিং এজেন্ট তিমির বলেন, তিন সপ্তাহ ‘বীর’ প্রদর্শনের পর শুক্রবার থেকে ‘শাহেনশাহ’ চলছে। প্রথমদিন সেল হয়েছে ১ লাখ ৩০ হাজারের মতো। শনিবার সেল কমে গেছে। তিনি বলেন, ছবিটা দুর্দান্ত। সবকিছুই চমৎকার। যদি আরও আগে মুক্তি পেত তাহলে আরও ভালো চলতো।

Reneta

চট্টগ্রামের সিনেমা প্যালেস ও সুগন্ধা দুই প্রেক্ষাগৃহেই চলছে ‘শাহেনশাহ’। দুটি হলের ব্যবস্থাপক আবুল হোসেন বলেন, যারা ছবি দেখে বের হচ্ছেন তারা নিয়মিত বাংলা ছবি দেখেন। প্রশংসা করছেন। প্রথম ও দ্বিতীয়দিন দর্শক ছিল প্রত্যাশা অনুযায়ী।

রংপুরের শাপলা সিনেমা হলের শো অপারেটর আবদুর রহমান বলেন, ‘বীর’ প্রদর্শন করে লাভ হয়েছে। এরপরেই শাহেনশাহ চালাচ্ছি। প্রথম দুদিন ভালো চলছে। আগামী সপ্তাহেও চলবে। যারা ছবি দেখছেন তারা উপভোগ করছেন। আশা করছি, ব্যবসায়িক প্রত্যাশা পূরণ হবে।

‘শাহেনশাহ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রযোজক সেলিম খান জানান, ‘শাহেনশাহ’ প্রতি প্রেক্ষাগৃহে দুই বা ততোধিক সপ্তাহ টানা প্রদর্শনের জন্য দিয়েছেন। বলেন, মুক্তির পর ছবির ফলাফল ভালো পাচ্ছি। রমযান পর্যন্ত এভাবেই চলবে ‘শাহেনশাহ’।

ছবিতে শাকিব, নুসরাত ফারিয়া, রোদেলা ছাড়াও আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান, সিবা শানু, অনুভব মাহবুব, লিটন হাসমি। এ ছবির মধ্য দিয়ে চলতি বছরের প্রথম আড়াই মাসের মধ্যে শাকিব খানের দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে। এরআগে ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিলো তার আলোচিত ছবি ‘বীর’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়াবলাকা সিনেওয়ার্ল্ডমধুমিতা সিনেমা হললিড বিনোদনশাকিব খানশাহেনশাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT