মাত্র তিনদিনে দু’শো কোটির ক্লাবে ঢুকে পড়ে এরইমধ্যে বলিউডে নতুন রেকর্ড গড়েছে সালমান খানের ‘সুলতান’। হরিয়ানা কুস্তিগর ভূমিকায় অনবদ্য অভিনয় করে ‘সাল্লু ভাই’ শুধু বলিউড নয় সারা বিশ্বে এমন কিছু রেকর্ড গড়েছে যার কোনো বলিউড ছবি করতে পারেনি।
চ্যানেল আই অনলাইন-এর পাঠকদের জন্য সেই রেকর্ড-এর কিছু তথ্য।
* এ পর্যন্ত যতগুলো বলিউড সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে ‘সুলতান’ দেখতে সব থেকে বেশি দর্শক অ্যাডভান্স বুকিং দিয়েছেন।
* এখন পর্যন্ত ভারতে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে প্রথম দিনেই সব থেকে বেশি মুনাফা অর্জন করেছে ‘সুলতান’। মাত্র তিনদিনে বক্স অফিসের কালেকশনেও সবার থেকে এগিয়ে।
* এরআগে সালমনের যত সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলির মধ্যে সপ্তাহ কালেকশনের বিচারেও ‘সুলতান’ এগিয়ে।
* ‘যশরাজ ফিল্মস’ থেকে যত ছবি এখন পর্যন্ত মুক্তি পেয়েছে তার মধ্যে সপ্তাহের শেষে ‘সুলতান’ সব থেকে বেশি বক্স-অফিস কালেকশন করেছে। 
* খান সম্রাজ্যের খান সালমান অভিনীত ‘সুলতান’ প্রথম সিনেমা, যেটি কিনা প্রথম সপ্তাহের শেষে সারা বিশ্বজুড়ে ৩৪৫ কোটি টাকা আয় করেছে।
* শুধু ভারতীয় ছবি নয় হলিউডি ছবিগুলির মধ্যে সব থেকে বেশি অ্যাডভান্স বুকিং হয়েছে ‘সুলতান’ দেখার জন্য।
* সৌদি আরবে এখনও পর্যন্ত যত ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে প্রথম দিনেই সব থেকে বেশি ব্যবসা করেছে ‘সুলতান’।
* ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও প্রথম দিনের ব্যবসার বিচারে সব ছবির রেকর্ড ভেঙেছে ‘সুলতান’। এছাড়া পাকিস্তানের মাটিতে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সপ্তাহের শেষে সব থেকে বেশি ব্যবসা করেছে সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত এ ছবিটি। 
গত ৬ জুলাই ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে প্রায় ৪৫০০ সিনেমা হলে একযোগে মুক্তি পায় সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ সিনেমাটি। এ ছবির মাধ্যমে আমির খানের পিকে ছবিরও রেকর্ড ভেঙ্গেছে ‘সুলতান’।







