চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে তুরস্কে অভ্যুত্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

শুরুতে এএফপির এক ফটোগ্রাফার সৈন্যদের ইস্তাম্বুলের বসফরাস ব্রিজের কাছে গুলি করতে দেখেন। কিছুক্ষণের মধ্যে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলু জানায়, আঙ্কারার সংসদ ভবনে বোমা হামলা হয়েছে। 

মুহূর্তেই তুরস্কসহ বিশ্ববাসী জানতে পারে, দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটতে যাচ্ছে।

এর মধ্যেই সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, সরকারের অগণতান্ত্রিক আচরণ এবং সরকার ধর্মীয় মৌলবাদীদের পক্ষে থাকার  কারণে সেনাবাহিনী পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়েছে। বিবৃতিতে জানানো হয়, সংবিধানের মূল চেতনা, গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতা পুনর্বহাল এবং দেশকে কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতেই এ অভ্যুত্থান।

তুর্কি এক সংবাদমাধ্যম জানায়, শুক্রবার রাতে আঙ্কারার স্পেশাল ফোর্স হেডকোয়ার্টারে হামলা চালিয়ে ১৭ জন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থানের অংশ হিসেবেই ওই হত্যাকাণ্ড।

তবে, পাল্টা আঘাতে যায় সরকার।

দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আনদোলু এজেন্সিকে জানান, ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দেশটির আইনপ্রণেতাদের জরুরি সভা আহ্বান করেন তিনি।

Reneta

অবকাশে থাকা প্রেসিডেন্ট এরদোগান সিএনএন টার্কিকে ফেসটাইমে দেওয়া সাক্ষাতকারে অভ্যুত্থানকারীদের ‘দেশদ্রোহী’ উল্লেখ করে মানুষকে রাজপথ ও বিমানবন্দরে জড়ো হতে বলেন। হাজার হাজার মানুষ বিমানবন্দরে ছুটে গেলে সেখানে সেনা সদস্যরা নিয়ন্ত্রণ হারায়। যে কারণে ইস্তাম্বুলে ফিরে আসতে পারেন এরদোগান।

প্রেসিডেন্ট জানান, মারমারিসে এজিয়ান কোস্ট রিসোর্টে যেখানে তিনি অবস্থান করছিলেন সেটা ছাড়ার কিছুক্ষণের মধ্যে সেখানে বোমা হামলা চালানো হয়।

এর মধ্যেই অবশ্য এরদোগান সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ে অনেক হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনী অভিযানে হেলিকপ্টার ব্যবহার করলে তার একটিকে এরদোগান সমর্থক পুলিশ বাহিনী গুলি করে ভূপাতিত করে। সেসময় ফাইটার জেটকেও আকাশে উড়তে দেখা যায়।

সারা সকাল আঙ্কারা এবং ইস্তাম্বুলে গোলাগুলি ও বোমা হামলা চলে।

এরদোগান বলেন, যারা এমন করছে তাদের চড়া মূল্য দিতে হবে। তিনি জানান, ইস্তাম্বুলে অভ্যুত্থানের চেষ্টাকারী ৫০ সেনাসদস্য আত্মসমর্পণ করেছে। ট্যাঙ্ক ছেড়ে তাদেরকে হাত তুলে দাঁড়াতে দেখা যায়।

আরো অনেক জায়গাতেই সেনা সদস্যরা আত্মসমর্পণ করে। সাধারণ মানুষকে ট্যাংকে উঠে বিজয় চিহ্ন দেখাতে দেখা যায়। সারারাত বন্ধ থাকার পর বসফরাস ব্রিজের খানিকটা অংশ এবং সুলতান মেহমেত ব্রিজ পুরোটাই খুলে দেওয়া হয়।

আপাতঃ চোখে সরকার অভ্যুত্থান দমন করতে পেরেছে বলে মনে করা হচ্ছে। তবে, বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আগামী কয়েকদিন তুরস্কে আরো রক্তপাত ঘটতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে তুরস্কে অভ্যুত্থান

পরবর্তী

সরকার সাড়া না দিলে জনগণকে নিয়ে মাঠে নামবে বিএনপি

পরবর্তী

সরকার সাড়া না দিলে জনগণকে নিয়ে মাঠে নামবে বিএনপি

সরকার সাড়া না দিলে জনগণকে নিয়ে মাঠে নামবে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT