পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। বেলা ১১.৩০ এর পর থেকে স্ব স্ব স্কুল ও প্রাথমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে।
সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী।
এরপর সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং দুপুর দেড়টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলন করবেন।
যেভাবে জানবেন ফলাফল:
শিক্ষার্থীরা ফল জানতে পারবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট www.dpe.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://dpe.teletalk.com.bd তে।






