শিক্ষা

চলতি বছরও জেএসসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্পের ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্প গ্রহণের ঘোষণা দেন, তিনি একটি প্যানেলে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেছেন: নতুন শিক্ষাক্রম অষ্টম শ্রেণিতে বাস্তবায়ন শুরু হবে ২০২৪ সালে।

শিক্ষামন্ত্রী বলেন: নতুন শিক্ষাক্রমে জেএসসি পরীক্ষা নেই। আগামী বছর ২০২৩ সালেও জেএসসি পরীক্ষা নেওয়ার কোনো কারণ নেই। করোনা সংক্রমণের কারণে গত দু’বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হয়নি। শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি পরীক্ষার পরিবর্তে বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।

বিষয়:জেএসসিজেএসসি পরীক্ষাজেডিসিশিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী দিপু মনি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…