বিনোদন

যেভাবে কাটছে বিপাশার সংসার

যেভাবে কাটছে বিপাশার সংসার

বিয়ের দু’মাস পার হলেও সংসার জীবনের বাড়তি চাপ আসেনি বলিউডের গ্ল্যামার গার্ল বিপাশা বসুর ওপর। স্বামীকে নিয়ে মুম্বাইয়ে একাই থাকছেন বিপাশা।
সেকারণে টোনাটুনির সংসারে তেমন কোনো ঝামেলাই নেই। দিব্যি স্বামীকে নিয়ে
বেড়িয়ে পড়ছেন দেশে বা দেশের বাইরে ঘুরতে।

কিছুদিন আগেই লম্বা হানিমুন শেষে
দেশে ফিরেছেন এ জুটি। নতুন কোনো সিনেমার কাজ শুরু না করলেও বেশ ফুরফুরে সংসার জীবন উপভোগ করছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার।


বিয়ের দুইমাস হলেও সংসার জীবনের ব্যস্ততা একটুকু নেই এই দম্পতি। দিব্যি দেশ ও দেশের বাইরে রোমান্টিক মুডে ঘরে বেড়াচ্ছেন।


বর্তমানে বলিউডের অনেকেই দম্পতি বিপাশা ও করণের ভালোবাসা দেখে রীতিমতো হিংসা করতে শুরু করেছে।


বিয়ের সামাজিক মাধ্যমে বেশ সরব বিপাশা। স্বামীর সঙ্গে থাকা প্রতিটি মুহূর্ত কোটি ভক্তদের সঙ্গে তিনি পোস্ট করেন।


ইন্ডাস্ট্রিতে বিপাশা ও করণের কিছু ঘনিষ্ঠ বন্ধু রয়েছে বিয়ের পর তাদের সঙ্গে অনেকটা সময় একসঙ্গে কাটান এ দম্পতি।


ইন্ডাস্ট্রির যেকোনো অনুষ্ঠানের মধ্যমণি হন বিপাশা ও করণ জুটি। এবারের আইফা অ্যাওয়ার্ডে সেরা আকর্ষণ ছিলেন তারা।


হাসিতেই যেনো সদ্য বিবাহিত বিপাশার সংসার জীবনের উচ্ছ্বাস প্রকাশ পায়।

 

বিষয়:করণ সিং গ্রোভার বিপাশা বসু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…