চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে অপসারিত হয়েছে সুপ্রিম কোর্টের ভাস্কর্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৭
বাংলাদেশ
A A

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর হঠাৎ করেই কোনো ঘোষণা ছাড়াই সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে নির্মিত ভাস্কর্যটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় অপসারণ করা হয় ভাস্কর্যটি। বর্তমানে অপসারণ করা ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের পানির পাম্পের পাশে নীল রঙা ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।

প্রায় একবছর আগে ভাস্কর মৃণাল হকের তৈরি করা সুপ্রিম কোর্টের সামনে দেবী থেমিসের মূর্তিটি সরাতে ৬ থেকে ৭ জন শ্রমিক হাতুর বাটালের আঘাত করে। এর কিছুক্ষণ পর মৃণাল হকের নেতৃত্বে ১৩ জন কর্মী এসে তাদের সঙ্গে যোগ দেয় এবং ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন।

ঘটনার কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মৃণাল হক। তিনি বলেন, আমার কিছু বলার নেই। অনেকের অনেক ক্ষমতা আছে। আমি বানিয়েছি, আমাকে সরাতে বলা হয়েছে। তাই আমি তদারকি করছি। তবে ভাস্কর্য সরিয়ে হয়তো অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, ভাস্কর্য অপসারণ করার পর সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চের একাংশের কর্মী, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ আরও কিছু ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত: ২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবীর ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর প্রায় দুই মাস এ বিষয়ে পক্ষে-বিপক্ষে কোনও মত প্রকাশ না হলেও ফেব্রুয়ারিতে মুখ খোলেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী। এক বিবৃতিতে তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি অপসারণের দাবি জানান।

এই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল গণভবনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতি ঘোষণার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রশ্ন তোলেন গ্রিক দেবীর ভাস্কর্য নিয়ে। সুপ্রীম কোর্ট চত্বরে এই গ্রিক দেবী থাকা উচিৎ না বলেও মন্তব্য করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্ট ভাস্কর্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজার স্থিতিশীল করতে ৫৩.৩ মিলিয়ন ব্যারেল তেল ধার দেবে যুক্তরাষ্ট্র

মে ১২, ২০২৬

হামের ধরন পরিবর্তন হয়েছে কি না পরীক্ষায় চিকিৎসকদের তাগিদ

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT