চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেন অসভ্য জাতির পরিচয়ে পরিচিত না হই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৪৮ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

রাজনৈতিক প্রতিপক্ষকে দমন এবং দলন এ দেশে অনেক পুরনো ঘটনা। যখন যেই ক্ষমতায় থেকেছে আমরা প্রতিপক্ষকে দমন-নির্যাতন করতে দেখেছি। সেটা যেমন প্রকাশ্য রাজপথে ঘটেছে তেমনি ঘটেছে অন্তরালেও। নির্বাচিত সরকারের সময়েও এর ব্যতিক্রম ছিল না, যেমন ব্যতিক্রম নেই এখনও। একইভাবে অতীতে যেমন আমরা সংখ্যালঘুদের নির্যাতিত হতে দেখেছি তেমনি এখনও তা দেখছি। রাজনৈতিক দমন-পীড়নের সঙ্গে সরকার সরাসরি সম্পৃক্ত থাকে, আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে ঘটনা ঘটে, তাদের মধ্যে ভয়ের যে সংস্কৃতি কাজ করে; সেটা ঘটে একদিকে মানুষের নীচতা ও সাম্প্রদায়িক মনোভাবের কারণে অন্যদিকে সুশাসনের অভাবে। সাম্প্রতিক সময়ে আমরা পাহাড়ে যেমন তেমনি সমতলেও সংখ্যালঘুদের নির্যাতিত হতে দেখেছি। সেটা যেমন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ক্ষেত্রে ঘটেছে তেমনি ঘটেছে গাইবান্ধার সাঁওতালদের ক্ষেত্রে। নাসিরনগরের ক্ষত শুকানোর আগেই সাঁওতালদের উপর হামলার ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত সেখানে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, উদ্বাস্তু জীবন যাপন করছেন দুই শতাধিক মানুষ, হামলাকারীদের বদলে হাতকড়া পরানো হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের। এসবই ঘটছে আমরা যখন মধ্যম আয়ের দেশ আর ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি তখন। অসভ্য এসব ঘটনা তখন ঘটছে যখন উন্নয়নের বিভিন্ন সূচকে আমরা আমাদের উন্নতির ঘোষণা দিচ্ছি। কিন্তু, আসলেই কি আমরা উন্নতি করছি? একটা সমাজে যদি নারী এবং শিশু নিরাপদ না থাকে কিংবা যদি ধর্মীয় বা জাতিগত পরিচয়ে সংখ্যালঘু হওয়ার কারণে তাদের মধ্যে ভয়ের সংস্কৃতি কাজ করে তাহলে বলা যায় না যে আমরা খুব উন্নতি করছি। এরকম ঘটলে বরং সেই সমাজে সভ্যতার অভাব আছে বলেই মনে হয়। বিশ্বে যেন আমরা সেরকম পরিচয়ে পরিচিতি না পাই। বৈষয়িক উন্নতির পাশাপাশি আমরা যেন মন এবং মস্তিষ্কেরও উন্নতি ঘটাই। সামষ্টিক এ উন্নতির জন্য সুশাসনও খুব জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম পরাজয়ের স্বাদ পেল রংপুর

পরবর্তী

রেলযোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব দৃঢ় করার প্রত্যয় রেলমন্ত্রীর

পরবর্তী

রেলযোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব দৃঢ় করার প্রত্যয় রেলমন্ত্রীর

জাভেদের ২০ রানের আক্ষেপ, অর্ধশতক না দলের জন্য খেলেন সৈকত

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT