চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেজন্য ভিলিয়ার্সকে ফিরতে বলেননি ডু প্লেসিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৮ সালের আইপিএল খেলার পরপরই সবরকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন দারুণ ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্স। সাউথ আফ্রিকান ব্যাটসম্যানের এমন বিদায় ভীষণ নাড়া দিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। আন্তর্জাতিক অঙ্গনকে বিদায় বলে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে তার সিদ্ধান্ত অবশ্য বেশ সমালোচনার জন্ম দেয়।

ভিলিয়ার্সের বিদায়ে সবচেয়ে ক্ষতি হয়েছিল সাউথ আফ্রিকার। তিন ফরম্যাটের ক্রিকেটে অতিমাত্রায় ভিলিয়ার্স নির্ভরশীলতা হয়ে ওঠে প্রোটিয়াদের ক্ষতির কারণ। দশ দলের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করে তারা।

ভিলিয়ার্সের বিদায়ের পর নড়বড়ে সাউথ আফ্রিকার অধিনায়ক ছিলেন ফ্যাফ ডু প্লেসিস। ভিলিয়ার্স বিদায় নিতে চাওয়ায় কেন তাকে আটকে রাখতে চাননি ডু প্লেসিস সেটা নিয়েও আছে বিতর্ক।

ভারতীয় স্পিনার রবীচন্দ্র অশ্বিনের ইউটিউব চ্যানেলে সেসব প্রশ্নের জবাবে সাবেক প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘যখন এবি বিদায় বলল, পরিস্থিতি আমার জন্য বেশ কঠিন হয়ে গেল। একজন বন্ধু, একইসঙ্গে দলের সেরা খেলোয়াড় হিসেবে তার উপর খুব বেশি নির্ভর করতাম। তার দক্ষতা আমাদের দরকার ছিল।’

‘তখন আমাদের যে কথাটা হয়েছিল, সে আমাকে বলল তার চলা এখানেই শেষ। সে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না। একজন বন্ধু হিসেবে আমার প্রথম ভাবনাটা ছিল ‘‘আচ্ছা আমি তোমার সঙ্গে আছি এবং আমি তোমাকে সমর্থন দিচ্ছি। তুমি যদি মনে করো আর তুমি খেলতে চাও না, এখানেই শেষ বলে দেবে, তাহলে তুমি আমার শতভাগ সমর্থন পাবে।’’ এটুকুই।’

ইংল্যান্ড বিশ্বকাপে সবার আগে বাদ পড়া নিশ্চিত হয় সাউথ আফ্রিকার। তখন নিজ দেশ থেকেই চাপের মুখে পড়তে হয় ডু প্লেসিস এবং হেড কোচ ওটিস গিবসনকে। যে ভিলিয়ার্সের দারুণ ফর্ম থাকা সত্ত্বেও কেনো তাকে দলে ফিরিয়ে আনা হচ্ছে না!

Reneta

এসব প্রশ্নের জবাবে ডু প্লেসিসের উত্তর হচ্ছে, ‘একজন অধিনায়ক হিসেবে আমার প্রথম চিন্তাটা ছিল কীভাবে আমরা এবিকে ছাড়া এগোব, কীভাবে আগের পারফরম্যান্সটা পাবো।’

‘কিন্তু আমার বন্ধুসত্ত্বাও তখন জেগে উঠল, তাকে বললাম ‘‘আমরা তোমাকে খুব মিস করবো, তুমি পুরোপুরি নিশ্চিত?’’ সে বলল, ‘‘শতভাগ নিশ্চিত, আমি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই না। এর পেছনে আমি আর ছুটতেও চাই না। তাই আমি থেমে যাচ্ছি।’’

‘আমি তখনই থেমে গেছি। আর তাকে বোঝানোর চেষ্টা করেনি। কারণ তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করতাম। এমনকি যখন আমাদের তাকে খুব দরকার ছিল, তখনও তাকে ফেরানোর চেষ্টা করিনি।’

Jui  Banner Campaign
ট্যাগ: ডু প্লেসিসভিলিয়ার্সলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT