চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ ও বহুজাতিক টুর্নামেন্টের পার্থক্যে ‘ধরা’ ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইয়ন মরগানের সঙ্গে আমি খুব বেশি দ্বিমত পোষণ করছি না। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর তিনি বলেছেন, ইংল্যান্ড ভাগ্য ছাড়াই লর্ডসে ভালো বোলিং করেছে। আমি মনে করি না, তারা সেটা করেছে।

হ্যাঁ, টস জেতার পর কিছু সময় ইংল্যান্ড নিখুঁত বোলিংয়ের অবস্থানে গিয়েছিল, কিন্তু সে বলগুলোর কয়টি স্টাম্পে লাগত? মনে হয় খুব বেশি নয়।

সম্ভবত মরগান তাদের বোলারদের শাস্তি দেয়ার পরিবর্তে শুধু আগলে রাখার চেষ্টা করছেন। কারণ এখনো তাদের বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে তাদের অবস্থা এখন অনেকটাই টলটলায়মান।

Banglabid

অস্ট্রেলিয়ার দুই বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও জেসন বেহেরেনডর্ফ ইংল্যান্ডকে দেখিয়েছেন কীভাবে তাদের বল করা উচিত ছিল। ফুল-লেন্থে বল ফেলে ব্যাটসম্যানদের এগিয়ে আসতে বাধ্য করেছেন এবং এলবিডব্লিউর বিপদ বাড়িয়েছেন।

অস্ট্রেলিয়া যখন কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে, তখন ইংল্যান্ড সেটা করতে পারেনি। অজিরা আগের ম্যাচগুলোতে নিয়মিত খেলা নাথান কোল্টার-নাইলকে রেখে বেহেরেনডর্ফকে একাদশে নিয়েছে।

শুধু তাই নয়, প্যাট কামিন্সকে রেখে বেহেরেনডর্ফের হাতে নতুন বল তুলে দিয়েছে। কারণ তারা (অজি) জানত, তাদের এমন কাউকে লাগবে, যিনি সুইং দিয়ে ইংল্যান্ড ব্যাটসম্যানদের প্যাডে বল লাগাতে পারবেন। কাজটা তীরের মতো সোজা করেই করেছেন বেহেরেনডর্ফ।

Reneta

এদিকে, ইংল্যান্ড এই টুর্নামেন্টে গতিশীল এবং হিট দ্য ডেক বোলারদের সাথে নিয়ে চলছে এবং ডেভিড উইলিকে আগেই দল থেকে বের করে দিয়েছে, যিনি এমন অবস্থায় বলকে সুইং করাতে পারেন। তবে এটা বলা যাবে না যে, ক্রিস ওকস, মার্ক উড বা জফরা আর্চাররা সেটা করতে পারেন না বা পারবেন না।

কথা হল, ইংল্যান্ড এখন বেশ ক্ষয়ক্ষতি পরিস্থিতিতে আছে। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে যখন পিচ কিছুটা স্যাঁতসেঁতে ছিল, তখন উড ও আর্চারদের লড়াই করতে হচ্ছিল। তবে এটাও মনে হতে পারে যে, পিচ শুকিয়ে গেলে কীভাবে তারা আরও ভালো হয়ে উঠল।

বোলাররা ভালো করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। টসে জিতে যখন অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিং দেয়া হল এবং অস্ট্রেলিয়া তাদের প্রথম উইকেট হারানোর আগে স্কোরবোর্ডে ১২৩ রান তুলে ফেলল, তখনই ম্যাচের অনেকটা শেষ হয়ে গেল।

জেসন রয়কে হারানোটা হতাশাজনক বলে প্রমাণিত হয়েছে। কারণ তাকে নিয়ে ইংল্যান্ড উড়ন্ত সূচনার একটি অভ্যাস গড়ে ফেলেছিল। যেটা আত্মবিশ্বাস বাড়ানোর সঙ্গে প্রতিপক্ষের দিক থেকে খেলাটা নিজেদের পক্ষে নিতে সাহায্য করত ইংল্যান্ডকে। কিন্তু গত দুটি হারা ম্যাচেই ইংলিশরা শুরুতে উইকেট হারিয়েছে।

ইংল্যান্ড দ্বি-পক্ষীয় সিরিজ এবং বহুজাতিক টুর্নামেন্ট খেলার মধ্যে একটা পার্থক্য খুঁজে বের করতে সাহায্য করেছে। কোনো বহুজাতিক টুর্নামেন্ট খেলার সময় ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শক্তির দলের মুখোমুখি হতে হয়। এক ম্যাচে যেমন শ্রীলঙ্কার স্পিনের মুখে পড়বে তো অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার পেস ঝড়ের সঙ্গে সুইং সামলাতে হবে। কিন্তু ইংল্যান্ড এর কোনোটার সঙ্গেই এঁটে উঠতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডইংল্যান্ড ক্রিকেটনাসের হুসেইনবিশ্বকাপ-২০১৯মরগান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় ছেলে এখন উন্মাদ, দর্শকের চোখে বিস্ময়!

পরবর্তী

কঙ্গনা ও তার বোনের বিরুদ্ধে সমন জারি

পরবর্তী

কঙ্গনা ও তার বোনের বিরুদ্ধে সমন জারি

‘বিশ্বের সেরা রেস্তোরাঁর’ সম্মাননা পেয়েছেন মিরাজুর

সর্বশেষ

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT