চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২২ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

বড় ধরনের সহিংসতা ছাড়া একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও নির্বাচন পরবর্তী কিছু সহিংসতার খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে, কিছু খবর এখনও আসছে। এর মধ্যে অন্যতম নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর ধর্ষণের শিকার হওয়ার খবর।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‌‘‘গত ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে বাকবিতণ্ডার জেরে ওই রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী এক নারীর বসত ঘর ভাঙচুর করে।

এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করে। পরদিন ওই নারী ও তার স্বামীকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৯ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এখনও পর্যন্ত সুবর্ণচরে গণধর্ষণ মামলার মূল পরিকল্পনাকারী হাসান আলী ভুলুসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’’

চ্যানেল আই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‘ওই ধর্ষণ ঘটনার মূল হোতা রুহুল আমিনকে এরই মধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন: সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে অনৈতিক কাজের জন্য সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’

Reneta

আওয়ামী লীগের এ পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, এ সিদ্ধান্ত আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে দলের সদিচ্ছার প্রমাণ। অপরাধী যেই হোক, তাকে প্রশ্রয় দেয়ার পরিবর্তে এভাবেই ভবিষ্যতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা আশা করি। একইসঙ্গে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে সক্ষম হওয়ায় আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।

এ ঘটনায় আরও ইতিবাচক দিক হচ্ছে- সোশ্যাল মিডিয়ায় দল-মত নির্বিশেষে সবার জোরালো প্রতিবাদ। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অপরাধীকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার বিষয়ে শুরু থেকেই দাবি জানিয়ে আসছিলেন। এভাবেই ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।

একইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটাও সরকারের সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন দল ও মতের মানুষ থাকবেন এটাই স্বাভাবিক। তাই নির্বাচন পরবর্তী সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে বলেই আমরা মনে করি। নোয়াখালীর ঘটনাসহ সকল অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণধর্ষণের শিকার নারীনির্বাচন পরবর্তী সহিংসতানির্বাচনী সহিসংতাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT