চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সেবা অব্যাহত রাখা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত সেবা যে কোনো অবস্থাতেই অব্যাহত রাখা হবে। সেবা নিয়ে সরকার সর্বদা গ্রাহকদের সাথেই থাকবে। যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সাথে কথা বলা যাবে।

মঙ্গলবার মন্ত্রণালয়ে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহে করণীয় নিয়ে নির্দেশনা প্রদানকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নিজেদের সুরক্ষা নিশ্চিত করে অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দলে-উপদলে বিভক্ত করে রোস্টারের ভিত্তিতে দায়িত্ব দেয়া যেতে পারে। সব সময় বিকল্প দল প্রস্তুত রাখতে হবে।

তিনি প্রত্যেক অফিসেই প্রয়োজনে ‘আইসোলেশন’ রাখার ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। এ সময় তিনি করপোরেট সোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড হতে করোনা সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মোস্তফা কামাল (ফোন নং-০১৭১১-৯৪২০২২) ও উপসচিব (বাজেট) মোছাম্মাৎ ফারহানা রহমান (ফোন নং-০১৭১২-৮৭২০৭৩) গ্যাস ও জ্বালানি সংক্রান্ত সহযোগিতা ও তথ্য এই ফোকাল পয়েন্ট কর্মকর্তারা দিবেন।

বিদ্যুৎ বিভাগের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে থাকছেন অতিরিক্ত সচিব (সমন্বয়) এ কে এম হুমায়ূন কবীর (ফোন নং-০১৭৭৭-১৯০৯১৭) ও যুগ্নসচিব (প্রশাসন) রেজওয়ানুর রহমান (ফোন নং-০১৭১১-৯০৫৮১৯)।

Reneta

করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ইতোমধ্যে দেশের সকল সরকারি-বেসরকারি দপ্তর ও সকল ধরনের গণপরিবহন ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পযন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ৯ এপ্রিল পযন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে এই সময় নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দোকান, ফার্মাসি, হাসপাতাল ইত্যাদি চালু থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবিদ্যুৎ ও জ্বালানি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT