বাংলাদেশ যুব গেমসের ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন চট্টগ্রাম বিভাগের হাসান মিয়া। মেয়েদের বিভাগে সেরা হয়েছেন রাজশাহী বিভাগের রূপা খাতুন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রতিযোগিতার সমাপনী দিনে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ১১.০৬ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হন হাসান। মেয়েদের বিভাগে দ্রুততম মানবী হওয়া রূপা সময় নেন ১২.৩০ সেকেন্ড।
বাকি ৬ প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণ জয়ের গৌরব লাভ করেন পদ্মাপাড়ের এই কিশোরী। এই ইভেন্টে ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক গলায় ঝুলিয়েছেন রাজশাহী বিভাগেরই সনিয়া আক্তার। ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রামের তছলিমা।







