চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারি মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত অনূর্ধ্ব-১৯ পর্যায়ে  সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ার পর এবার সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে খাতায় নাম লেখালেন আরেক বাংলাদেশি ক্রিকেটার। মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে ২ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি ২০০৮ সাল থেকে ছিল পাকিস্তানের বর্তমান জাতীয় দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের দখলে। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ৭৩টি উইকেট নিয়েছেন তিনি। আজ নামিবিয়ার বিপক্ষে ২ উইকেট তুলে নেওয়ায় মিরাজের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪। নামিবিয়ার বিপক্ষে ৭ দশমিক ৫ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট নেন মিরাজ।

৫৩ ম্যাচ খেলে ৭৪টি উইকেট পেয়েছেন মিরাজ। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১ হাজার ১৩৭ রান। সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় বাংলাদেশের অধিনায়কের নাম আছে ১২তম অবস্থানে।

সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকার প্রথম ১০ জনের মধ্যে মিরাজ ছাড়াও আছেন আরো তিন বাংলাদেশি ক্রিকেটার। চতুর্থ স্থানে আছেন মাহমুদুল হাসান। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে ৬৬ উইকেট নিয়েছেন তিনি। অষ্টম ও নবম স্থানে আছেন সোহরাওয়ার্দী শুভ (৫৫) ও সালেহ আহমেদ শাওন (৫৪)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৬মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT