ক্রিকেট

যুব এশিয়া কাপে করোনার হানা, গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুজন ম্যাচ অফিসিয়াল করোনা পজিটিভ হওয়ায় মাঝপথে বাতিল করা হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। তবে ঠিক সময়েই হবে আসরের সেমিফাইনাল। টুইট বার্তায় নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

শারজায় আগে ব্যাট করে ৩২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে বাংলাদেশ। তখনই আম্পায়ারের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। বাতিল করা হয় ম্যাচটি।

রানরেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ৩০ ডিসেম্বর রাকিবুলদের সেমিফাইনাল ম্যাচ ভারতের বিপক্ষে।

গ্রুপপর্বের দুটি ম্যাচে বিশাল ব্যবধানে জয় পায় জুনিয়র টাইগাররা। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও।

বিষয়:অনূর্ধ্ব-১৯বাংলাদেশভারতযুব এশিয়া কাপ-২০২১লিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…