আসছে জুলাইয়ে নেপালের মাটিতে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। আসরটি আয়োজনে হিমালয়ের দেশটি অপারগতার কথা জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে বাফুফে ভবনে ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সভা হয়। কমিটির সভাপতি আতাউর রহমান মানিক সভা শেষে নেপালের সাফ আয়োজনে অপারগতার বিষয়ে জানান।
কোন দেশে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। সাফ পরে আয়োজকের নাম জানাবে।
আতাউর রহমান মানিক আরও জানালেন, সেপ্টেম্বরে ভুটানে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি চূড়ান্ত রয়েছে।









