চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবাদের ক্যাম্প শুক্রবার থেকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব দলের অস্ট্রেলিয়ান কোচ ড্যামিয়েন রাইটের অধীনে সকাল ৯টায় অনুশীলনে নামবেন সাইফ হাসান-আফিফ হোসেনরা। ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৪ ক্রিকেটার বৃহস্পতিবার মিরপুরের একাডেমি ভবনে রিপোর্ট করেছেন।

২০১৮ সালে নিউজিল্যান্ডে বসবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার প্রস্তুতির অংশ এটি। যুবদলের কোচ ড্যামিয়েন রাইট জানিয়েছেন, শুরুতেই ফিটনেস নিয়ে কাজ করা হবে। মূলত স্কিল সেশন শুরু হবে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে। আগামী সপ্তাহে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দুই ভাগ হয়ে বিসিবি একাডেমি মাঠে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

বিশ্বকাপের আগে বাংলাদেশ যুব দলের সামনে নেই কোনো আন্তর্জাতিক সিরিজ খেলার নিশ্চয়তা। ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা থাকলেও সেটি বাতিল হয়ে গেছে। ম্যাচ প্র্যাকটিসের জন্য বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলই এখন ভরসা। এইচপি দলের সঙ্গে খুলনায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল।

আগামী ১৩, ১৫ ও ১৭ জুলাই শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। যুব দল ও এইচপি দল খুলনা যাবে ১১ জুলাই।

এইচপির ২৪ ক্রিকেটারের মধ্যে ১৬ জন আছেন অস্ট্রেলিয়া সফরে। বাকি আট ক্রিকেটারের সঙ্গে নতুন করে এইচপি ক্যাম্পে ডাকা হয়েছে আরও ছয় ক্রিকেটারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT