চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবলীগ নেতা হত্যা মামলার আসামি ২ রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৫৩ পূর্বাহ্ন ২৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আহত হয়েছে পুলিশের ৩ সদস্য ।

শনিবার ২৪ আগস্ট ভোররাতে টেকনাফের জাদিমোরা পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার, রাশি দং থানার শিলখালী এলাকার বাসিন্দা ও বর্তমানে কক্সবাজারের টেকনাফের জাদিমোরার ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সব্বির আহমদের ছেলে মোহাম্মদ শাহ ও একই ক্যাম্পের আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ শুক্কুর। তারা দীর্ঘদিন ধরে ওই ক্যাম্পে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল বলে জানায় পুলিশ। সবশেষ বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে যুবলীগ নেতা ওমর ফারুককে গুলি করে হত্যা করে এই রোহিঙ্গা সন্ত্রাসীরা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা হত্যা মামলার আসামীদের ধরতে ২৪ আগস্ট ভোর রাতে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও ৬০ রাউন্ড পাল্টা গুলি চালায়। এতে পুলিশের এসআই মনসুর, এ এস আই জামান ও কনস্টেবল লিটন আহত হযন। তাদেরকে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও দুইজনের মৃতদেহ পাওয়া যায়। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে টেকনাফের জাদিমোরা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুককে গুলি করে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

Reneta

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কক্সবাজার-টেকনাফ সড়কে তিন ঘণ্টা অবরোধ অগ্নিসংযোগ করে স্থানীয় জনতা। পরে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর তিনি হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ঘোষণা দেওয়ার পর স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করে।

ওসি প্রদীপ কুমার এর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে দুই হত্যাকারী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিসংযোগবন্দুকযুদ্ধেযুবলীগ নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT