চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবরাজকে টপকাতে ‘২৬’ লাগে রোহিতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয়টিতে জিতেছে ভারত। বুধবার তিনের লড়াইয়ের শেষ ওয়ানডেতে জিতলেই সিরিজ কোহলিদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন ম্যাচে দারুণ দুই রেকর্ডের সামনে রোহিত শর্মা, যার একটি রেকর্ডে সহ-অধিনায়কের সঙ্গী হবেন অধিনায়ক বিরাট কোহলিও।

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটিতে নামবে ভারত। ম্যাচে ২৬ রান করলেই ভারতীয়দের মধ্যে ওয়ানডে রানে যুবরাজ সিংকে টপকে যাবেন রোহিত। উঠে যাবেন স্বদেশিদের মধ্যে সাত নম্বরে।

রোহিতের ২১৭ ম্যাচে সংগ্রহ ৮,৬৭৬ রান। যুবরাজ অবসরে গেছেন ৩০৪ ম্যাচে ৮,৭০১ রান নিয়ে। ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান নিয়ে রেকর্ড দখলে রেখেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভারতীয়দের মধ্যে দুইয়ে কোহলি ২২৯ ম্যাচে ১১,৪০৬ রান নিয়ে।

যুবরাজকে টপকালে স্বদেশিদের মধ্যে ৩২ বছর বয়সী রোহিতের সামনে থাকবেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন। তবে বিশ্ব ক্রিকেট ধরলে আরও ২১জন থাকবেন ডানহাতি রোহিত শর্মার সামনে। যাদের মধ্যে ধোনি (১০,৭৭৩), গেইল (১০,৪০৮) ও কোহলিই কেবল খেলা চালিয়ে যাচ্ছেন। গেইল ও ধোনির ক্যারিয়ার আবার শেষের দিকে।

এই ম্যাচে ২৭ রান করলে আরেকটি রেকর্ড হবে রোহিতের, যেটাতে তার সঙ্গী কোহলি। দুজনের জুটিতে হাজার রান পূর্ণ হবে উইন্ডিজের বিপক্ষে। আর কোনো জুটি ক্যারিবীয়দের বিপক্ষে জুটিতে হাজার রানের মাইলফলক ছুঁতে পারেনি। রোহিত-কোহলিই হবেন প্রথম!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিযুবরাজরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঙালির কোরবান: ভোগের দৃশ্যায়নে ত্যাগের উদযাপন

পরবর্তী

ডিভোর্সের বাকি ‘নব্বই দিন’!

পরবর্তী

ডিভোর্সের বাকি ‘নব্বই দিন’!

ডেঙ্গু: ঈদের পর বাড়ছে রোগী

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT