আন্তর্জাতিক

যুদ্ধে ইউক্রেনের ১৩০০ সেনা নিহত

সংবাদ সম্মেলনে ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন, পটভূমিতে বাংলাদেশের পতাকা ও জাতীয় সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার আক্রমণের ১৭ দিনের মাথায় এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রুশ হামলায় প্রায় ১ হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কিয়েভে যুদ্ধের অবস্থা সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি।

যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বিবিসি। পশ্চিমা সূত্রগুলো বলছে, হামলার পর থেকে অন্তত ৬ হাজার রুশ সেনা এই সময়ের মধ্যে নিহত হয়েছে।

ওই সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, শুক্রবার ৫০০ থেকে ৬০০ রুশ সৈন্য ইউক্রেন বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কিয়েভ এবং মস্কোর বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির রাজি হওয়ার আগে রাশিয়ার সাথে কোনো আলোচনা শুরু করবে না তার দেশ।

বিষয়:ইউক্রেনজেলেনস্কিভলোদিমির জেলেনস্কিরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…