মুক্তিযুদ্ধে মুক্তিসেনা আর দেশবাসীর মনোবল উদ্দীপ্ত রাখার পেছনে অসামান্য অবদান রেখেছিল যুদ্ধের গান। গানগুলো সংরক্ষণে বিশেষ নজর দেয়ার কথা বলছে তরুণ প্রজন্ম। আর মুক্তিযুদ্ধের গান নতুন করে করার সময় তরুণ শিল্পীদের যথেষ্ট সচেতন হতে বলছেন সঙ্গীতজ্ঞরা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিকামী জনতাকে যুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এইসব কালজয়ী গান।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে’, ‘নোঙ্গর তোলো তোলো’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’- এমন সব গান মুক্তিযোদ্ধাদের বুঝিয়েছিল মা মাটি দেশ আমাদের জীবনের ভিত্তি।
স্বাধীনতার ৪৭ বছর পার হয়েছে। ‘জয় বাংলা,বাংলার জয়!’, ‘সালাম সালাম হাজার সালাম’-এর মতো মুক্তিযুদ্ধের এই গানগুলো এখন ইতিহাসের ধারক।
কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার, গীতিকার এবং শিল্পীদের আক্ষেপ, বর্তমান প্রজন্মের কাছে এই সব গানের তাৎপর্যের কথা সঠিকভাবে পৌঁছাচ্ছে না।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়সহ অন্যান্য গুণী সঙ্গীত ব্যক্তিত্বদের পরামর্শ, মুক্তিযুদ্ধের সময়ের গানগুলো নতুনভাবে করার সময় যেন মূল গানের অবয়ব ধরে রাখা হয়।
জাকিয়া হিমুর ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত:









