চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাহত মুক্তিযোদ্ধার গল্প থেকে নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘মুক্তির ছোট গল্প’ নাটকের দৃশ্য

‘মুক্তির ছোট গল্প’ নাটকের দৃশ্য

১৯৭১ সালে কিশোর মতিন মুক্তিযুদ্ধে দুই পা হারিয়েছেন। তখন তিনি ক্লাস নাইনের ছাত্র। স্কুলশিক্ষক বাবার অমতেই একদিন গোপনে যুদ্ধে চলে যান মতিন। বাবা না জানলেও মা মমতা বেগম সেদিন মতিনকে সহযোগিতা করেন যুদ্ধে যাওয়ার জন্য। মতিনকে ভারতের ঢালু বর্ডারে ট্রেনিং ক্যাম্প পর্যন্ত পৌছে দিয়ে আসেন। ১২৫ টাকা আর নিজের গলার চেইন খুলে ছেলের হাতে দিয়ে মা বলেছিলেন, ‘বাবা, খাবারের কষ্ট হলে এই চেইনটা বিক্রি করবে। ভালো থেকো।’ চোখের জলে বিদায় দিয়েছিলেন মতিনকে সেদিন তার মা দেশ স্বাধীন করার আশায় ।

ডিসেম্বর মাসে চূড়ান্ত বিজয়ের কয়েকদিন আগে ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালী সিমান্তে যুদ্ধরত অবস্থায় মতিনের দুই পায়ে গুলি লাগে। কয়েকমাস চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তার দুই পায়ের হাঁটুর নীচ থেকে কেটে ফেলতে হয়।

এমন এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার গল্প নিয়ে তৈরি হলো নাটক ‘মুক্তির ছোট গল্প’।

‘মুক্তির ছোট গল্প’ নাটকের দৃশ্য

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত নাটক ‘মুক্তির ছোট গল্প’ লিখেছেন দৌলত হোসাইন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মামুন খান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, দৌলত, খলিলুর রহমান কাদেরী, ফরহাদ ঠাকুর ও সায়কা আহমেদসহ আরও অনেকে।

নাটকটির পরিচালক মামুন খান বলেন, ‘এই নাটকের মাধ্যমে একটি বাস্তবচিত্র সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে দর্শক মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে বলে মনে করি। স্বাধীনতা দিবসে একুশে টিভিতে রাত ১০টায় নাটকটি দেখানো হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শতাব্দী ওয়াদুদসানজিদা প্রীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT