চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন হচ্ছে

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৬:৪৪ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হিসেবে ছাত্র শিবিরের রাজনীতি বন্ধের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। 

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

বিচার বিভাগের স্বাধীনতার অঙ্গীকার থেকে একটুও সরবে না সরকার, আর স্বচ্ছভাবেই মানবতাবিরোধী অপরাধীদের বিচার কাজ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন দাবি উঠেছে, দণ্ডিতদের সম্পত্তি নিয়ে সরকারের করণীয় বিষয়ে।

আনিসুল হক বলেন, সম্পত্তির বিষয়ে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের চিন্তা-ভাবনা করছি। খুব দ্রুততার সঙ্গে করা হবে বা বিলম্ব হবে তা বলছি না, আমরা চাইবো তাড়াতাড়ি করার। ‘জনগণের দাবি’ পূরণে যে পদক্ষেপই নেওয়া হোক- তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) আইনের মধ্যে একটি সুযোগ করা যেতে পারে বা নতুন আইন করা যেতে পারে।

আইনটি সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্যই করা হচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে আনিসুল হক বলেন, আমি বাজেয়াপ্ত করার কথা বলিনি, বাজেয়াপ্ত করা হবে কি না- তা কোর্ট নির্ধারণ করবে।

Reneta

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সর্বোচ্চ আদালত সম্পর্কে মন্তব্যের দায়ে শাস্তি পাওয়া সরকারের দুই মন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তাদের পদত্যাগ বা মন্ত্রীত্ব হারানোর কিছু নেই।

আইনমন্ত্রী বলেন, আদালতগুলোতে মামলাজট কমাতে নতুন বিচারক নিয়োগের পাশাপাশি কিছু ফৌজদারি অপরাধ আদালতের বাইরে যাতে নিষ্পত্তি করা যায় সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

জুলাই ১৪, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৫ বিলিয়ন ডলার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT