আন্তর্জাতিক

যুদ্ধবিরতি মানতে নারাজ পুতিন

Russian soldiers in winter gear walking in a line through a snowy, wooded area during a military operation. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। তবে তাতে একেবারেই রাজি নন পুতিন। রাশিয়ার সেনারা কিয়েভের ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং শহরের চারপাশে হামলা চালিয়ে যাচ্ছে। খাবার ও পানির সীমিত যোগানে মানবেতর দিন কাটাচ্ছেন মারিওপোল শহরের বাসিন্দারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত ১৩শ’র বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

বিষয়:যুদ্ধবিরতি রাশিয়া ইউক্রেন আলোচনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…