চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা দু’ দেশই সম্মান করি বৈচিত্র্য, সহনশীলতা ও প্রবৃদ্ধি

মার্শা বার্নিকাটমার্শা বার্নিকাট
৯:০৫ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৭
মতামত
A A
আমেরিকার জন্মদিন

জন্মদিন সবসময়ই আনন্দের উপলক্ষ। এটি সময়ের অববাহিকায় তারুণ্যের আশা ও চমৎকারিত্ব এবং স্বপ্ন পূরণ ও অপূর্ণতা স্মরণের সময়। আমাদের আশা ও প্রত্যাশা এবং সেগুলোর বাস্তবায়নের মধ্যে কোন সরল রৈখিক সম্পর্ক নেই। কালের পরিক্রমায় জীবনের প্রতিবন্ধকতা এবং সুযোগ আমাদেরকে অপ্রত্যাশিত সব জায়গায় নিয়ে যায় এবং আমরা যা চিন্তা করতে পারি না এমন সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন করে।

আজকে, ৪ জুলাই তেমনই একটি জন্মদিন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্মদিন। যুক্তরাষ্ট্রের এই জন্ম ছিল যেকোন প্রাণের জন্মের মতোই বেদনাদায়ক এবং বিশৃঙ্খল। তখন আশার সাথে সাথে ভীতিও কাজ করত। তখন এমন একটা সময় যখন ১৩টি উপনিবেশ নিজেদের মধ্যে মীমাংসায় রত, এক অনন্য পরীক্ষায় উপনীত, যা এ জাতির নিজস্ব ইতিহাসের গতিপথ রচনা করবে এবং সারা বিশ্বের সামনে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। এই পরীক্ষার গতি-প্রকৃতি ১৭৭৬ সাল থেকেই উন্মোচিত হচ্ছিল। এটি ছিল এমন এক পরীক্ষা যা চিরকালই পরিপূর্ণতার সন্ধানে রত। এর কারণ, যখন জীবন ও সময় প্রকৃতি ও মানব-সৃষ্ট প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তখন একটি দেশকে সেই প্রতিবন্ধকতার সমাধান বের করতে হয়।  একটি সরকার যা গঠিত হয় মানুষের ‘অবিচ্ছেদ্য মৌলিক অধিকার’ রক্ষার জন্য, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ‘জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান’ তখন সেই সরকারকে অবশ্যই সময়ের সাথে মানিয়ে চলতে হয় এবং এমন সব পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হয় যা স্বাধীনতা, সুখ ও এমনকি জীবনকেও নতুন করে সংজ্ঞায়িত করতে পারে।

আমাদের এই ২৪১তম জন্মদিনে আমরা আনন্দের সাথে আমাদের মূল নীতিমালা ভাগ করে নিতে চাই যা বাংলাদেশ এবং বিশ্বের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে পথ দেখায়- প্রতিনিধিত্বমূলক সরকার, ক্ষমতার বিভাজন, ভারসাম্য, ব্যক্তি অধিকার ও আইনের শাসন- যার সব কিছুই সন্নিবেশিত রয়েছে আমাদের সংবিধানে।

ছেচল্লিশ বছর আগে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, এ দেশের  নতুন সরকার তখন একটু হলেও আমেরিকার উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়েছিল। সকল নাগরিকের মানবাধিকার, সমতা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আপনারা গণতান্ত্রিক পথ বেছে নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে যেমনটি হয়েছে, স্বাধীনতার এই পথ কখনই সরল রেখায় চলেনি। তবে নিশ্চিত থাকুন এই পথে যুক্তরাষ্ট্র অদম্য বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে, আপনাদের স্বাধীনতার সমর্থন করবে, আপনাদের অর্জন উদযাপন করবে এবং আপনাদের উন্নয়নের প্রসারে সাহায্য করবে। আমাদের উভয় দেশই সম্মান করে বৈচিত্র্য, সহনশীলতা এবং প্রবৃদ্ধি। আসুন আমার সাথে যোগ দিন একটি পরীক্ষার জন্ম উদযাপন উপলক্ষে যা ২৪১ বছর আগেকার মতই এখনো জীবন্ত রয়েছে, যা উন্মোচিত হচ্ছে প্রতিদিনই এবং এই বিশ্বের শুভ বুদ্ধির নারী-পুরুষকে একত্রিত করে চলেছে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্শা বার্নিকাট
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT