চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে কড়াকড়ির মেয়াদ ৩০ দিন বাড়ল

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:০৫ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ইউক্রেনীয় উড়োজাহাজ-জাস্টিন ট্রুডো

নিজেদের সীমান্তে কড়াকড়ি আরোপের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আরও ৩০ দিনের জন্য দু’দেশের সীমান্তে কড়াকড়ি অবস্থা জারি থাকবে।

শনিবার এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, করোনার বিস্তার ঠেকাতে সীমান্তে আরও ৩০ দিন কড়াকড়ি অবস্থা থাকবে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত মাসে দু’দেশের মধ্যকার অপ্রয়োজনীয় ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়ে একমত হয় ওয়াশিংটন এবং অটোয়া।

তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এখনও কোনো কড়াকড়ি আরোপ করা হয়নি। আগামী সপ্তাহেই সীমান্তে কড়াকড়ি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা এখনই শেষ হচ্ছে না বরং আরও এক মাস এই কড়াকড়ি অবস্থা থাকবে।

তবে সীমান্ত দিয়ে মেডিক্যাল সরঞ্জাম যেমন মাস্ক, ওষুধের সরবরাহ চালু থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো।

অপরদিকে, কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৬ এবং মারা গেছে ১ হাজার ৫৮৭ জন। এছাড়া করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১১ হাজার ৮৪৩ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লি বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ, জরুরি শুনানি প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের

জুলাই ২২, ২০২৬

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মামদানি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ২২, ২০২৬

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আবেদন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT