চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘ফাগুন হাওয়ায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশে মুক্তির এক সপ্তাহ পর এবার যুক্তরাষ্ট্র ও কানাডার দুই শহরে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও তৌকীর আহমেদ পরিচালিত ভাষা আন্দোলন নিয়ে প্রথশ পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ফাগুন হাওয়ায়’।

দেশব্যাপী ৫২ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে বেশকিছু প্রেক্ষাগৃহে চলছে সিয়াম-তিশা অভিনীত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি। ২২ ফেব্রুয়ারি থেকে ছবিটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার টরেন্টো শহরে বহুল আলোচিত ছবিটি মুক্তি পেয়েছে। এমনটাই জানিয়েছেন উত্তর আমেরিকায় বাংলা ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ‘বায়োস্কোপ ফিল্ম’-এর ব্যবস্থাপক রাজ হামিদ।

শুক্রবার ছবিটি উত্তর আমেরিকার দুই দেশের দুই শহরে মুক্তি উপলক্ষ্যে তিনি বলেন, অপেক্ষার অবসান ঘটলো । নিউ ইয়র্ক এবং টরন্টোতে একযোগে মুক্তি পেল তৌকীর আহমেদের ছবি ‘ফাগুন হাওয়ায়’।

পর্যায়ক্রমে ছবিটি আরো বেশকিছু শহরে মুক্তি পাবে এমনটা জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে সান ফ্র্যান্সিস্কো, বস্টন, আটলান্টা, লস অ্যাঞ্জেলসসহ যুক্তরাষ্ট্রের ১৫টির বেশী শহরে মুক্তি দেয়া হবে ‘৫২ এর প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি। এছাড়া কানাডায় এডমন্টন, ওটাওয়া এবং ক্যাল্গারি তেও মুক্তি পাবে ‘ফাগুন হাওয়ায়’।

ছবিটি নিয়ে বিদেশে অবস্থানরত বাঙালিদের আগ্রহ দেখে রাজ হামিদ আরো বলেন, আমরা কথা দিয়েছিলাম ‘বায়স্কোপ ফিল্মস’ থেকে নুতন ধারার বাংলা ছবিগুলো আমরা সর্বাধিক ব্যাপ্তিতে ছড়িয়ে দেবো উত্তর আমেরিকায়। এমন ইচ্ছা পূরণ সম্ভব হতো না, যদি সবার সহযোগিতা না পেতাম। বাংলা ছবির প্রতি সবার ভালোবাসা আমাদের এতো দূর আসতে সাহায্য করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশাফাগুন হাওয়ায়লিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT