চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাঁচ প্রস্তাব ও সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যথাযথ মর্যাদায় মহান দিবস পালন, সংগঠনকে গতিশীল করতে শূণ্য পদ পূরণ, সংগঠন বিরোধী কাজের দায়ে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গত ৬ই ডিসেম্বর রবিবার জ্যাকসন হাইটস্ এর পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় কার্যনির্বাহী কমিটির ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন। 

সভায় বিস্তারিত আলাপ আলোচনা সাপেক্ষে গৃহিত প্রস্তাব ও সিদ্ধান্ত সমূহ : 

১. সভায় সর্বসম্মতিক্রমে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালন করার জন্য আগামী ১৬ই ডিসেম্বর বুধবার পালকি পার্টি সেন্টারে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

২. সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করার জন্য সংগঠনের শূন্য পদ পুরণ করার সর্বসম্মত প্রস্তাব গ্রহন করা হয়। প্রস্তাবটি চুড়ান্ত অনুমোদনের জন্য জননেত্রী শেখ হাসিনার নিকট প্রেরণ করা হইবে । 

৩. সংগঠনের অন্যতম সহ সভাপতি জয়নাল আবেদীনকে অসাংগঠনিক এবং অন্যায়ভাবে সভাপতি কর্তৃক সহ-সভাপতি পদ থেকে সরিয়ে উপদেষ্টা পরিষদে অর্ন্তভূক্ত করার পদক্ষেপকে অকার্যকর ঘোষণা করে তাকে স্বপদে পূর্ণবহাল করা হয়। 

Reneta

৪. সভায় অন্য এক সিদ্ধান্তে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে প্রেরিত বক্তব্য বিবৃতি এখতিয়ার বহির্ভূত ও বিধিসম্মত নয় বিধায় এটাকে অকার্যকর বলিয়া গণ্য করা হয়। 

৫. সভায় সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদকে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকা এবং বিগত সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তকে অমান্য করে অংশগ্রহণ করা এবং পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুৎসা রটনা করে বক্তব্য প্রদান করার কারণে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT