চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে মুক্তির দিনেই ঢাকার দর্শক দেখবে ‘আনচার্টেড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

প্রবাদ আছে, ‘শেষ ভালো যার সব ভালো তার।’ সে হিসেবে গত বছরটা ছিলো টম হল্যান্ডের। করোনা সংকটের মধ্যেও ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ দিয়ে বছরের শেষটা দারুণ সাফল্যে রাঙিয়েছেন তিনি। এবার নতুন বছরেই নতুন চমক নিয়ে আসছেন তিনি।

নতুন বছরের ১৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে টম হল্যান্ড অভিনীত হলিউডের কাঙ্খিত একটি ছবি ‘আনচার্টেড’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

অ্যাকশন অ্যাডভেঞ্চারধর্মী এ ছবির পরিচালক রুবেন ফ্লেশার। সর্বকালের সর্বাধিক বিক্রিত এবং প্রশংসিত ভিডিও গেম সিরিজগুলির একটির উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত। এতে অভিনয় করেছেন টম হল্যান্ড, মার্ক ওয়াহলবার্গ, আ্যান্টোনিও ব্যান্ডেরাস, সোফিয়া আলী, তাতি গ্যাব্রিয়েলসহ আরও অনেকে।

সনি পিকচার্স-এর ১২০ মিলিয়ন ডলার বাজেটের এই ছবিটি ঘিরে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি এই ছবি নিয়ে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড রসিকতা করে বলেন, ‘একজন অভিনেতা হিসেবে যে ধরনের চরিত্রে নিজেকে দেখতে চেয়েছিলাম সেটা পূর্ণ হয়েছে। এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করেছি। ক্যারিয়ারে এতদিন পর মনে হচ্ছে এই সিনেমাটিতে অভিনয়ের জন্য আমাকে অস্কার দেওয়া উচিত। আশা করছি আমার এই স্বপ্নটি এবার পূরণ হবে।’

‘আনচার্টেড’ নামের এই ছবিটি নির্মিত হয়েছে ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। ছবিতে মার্ক ওয়াহলবার্গ, অ্যান্টোনিও ব্যান্ডেরাসের মত ডাকসাইটে অভিনেতারা থাকলেও মূল আকর্ষণ টম হল্যান্ড। তাকে ঘিরেই ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। ২০০৮ সালে প্রথম এ ছবি নির্মাণের পরিকল্পনা করা হয়। কিন্তু নানা কারণে পিছিয়ে যায় কাজ। শেষ পর্যন্ত ২০২০ সালে এসে এটি পূর্ণতা পায় টম হল্যান্ডের হাত ধরে।

Reneta

জনপ্রিয় এই অভিনেতা যুক্ত হওয়ার পর থেকেই ছবিটি প্রাণ পায় এবং আলোচনা সৃষ্টি করে। তারপরও এ কৃতিত্বের অংশীদার হিসেবে পরিচালক রুবেন ফ্লেশার এবং সনি পিকচার্সের কথা না বললেই নয়। জার্মানির বার্লিন এবং স্পেনের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। এ বছরের ৭ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় প্রথম প্রিমিয়ার হয় এবং ১১ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে মুক্তি পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচার্টেডকোভিডটম হল্যান্ডলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT