চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে মহানবীকে নিয়ে কার্টুন প্রদর্শনীতে হামলা,দুই বন্দুকধারী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাসে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রদর্শনীতে গোলাগুলির সময় পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে। গারল্যান্ডের ডালাসে কার্টিস কুলওয়েল সেন্টারের বাইরে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

প্রদর্শনীর আয়োজক ছিলো ‘আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ’ নামের একটি সংগঠন, যারা নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে ইসলামিক সেন্টার নির্মাণের বিরোধিতা করেছিলো।

গারল্যান্ডের যেখানে কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়, সেখানেই গত জানুয়ারিতে স্থানীয় একটি ইসলামিক সেন্টারের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান হয়েছিলো। সেসময়ও এর বিরোধীরা কার্টিস কুলওয়েলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছিলো।

গোলাগুলিতে একজন পুলিশ অফিসারও আহত হয়েছেন। হামলার পর সবাইকে সরিয়ে নিয়ে প্রদর্শনী বন্ধ করে দিয়েছে পুলিশ। নবী মুহাম্মাদ (সা:)-এর কার্টুন নিয়ে সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বছরের শুরুতে নবী মুহাম্মাদ (সা:)-কে নিয়ে কার্টুন প্রকাশের পর ফ্রান্সের শার্লি হেবদো ম্যাগাজিন অফিসে হামলায় সম্পাদকসহ নিহত হন ১২ জন। 
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুই অস্ত্রধারী একটি গাড়িতে করে এসে প্রদর্শনী কেন্দ্রের বাইরে নেমেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তার দিকে গুলি শুরু করে। গারল্যান্ড পুলিশ পাল্টা গুলি চালালে দুই বন্দুকধারী নিহত হয়। ফেসবুক পেজে শহর কর্তৃপক্ষের দেওয়া এক বার্তায় জানানো হয়, এই ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা আশংকামুক্ত। তবে হামলাকারীদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিক কোনোকিছু জানাতে পারেনি গারল্যান্ড পুলিশ।

মহানবী হযরত মুহাম্মদ(সা.)-কে নিয়ে আঁকা এই কার্টুন প্রদর্শনীতে নেদারল্যান্ডের রাজনীতিবিদ গির্ট ওয়াইল্ডার্সও অংশ নিতে এসেছিলেন। পুলিশের সহায়তায় ভবন থেকে বের হওয়ার পর নিজেই তা টুইট করে জানিয়েছেন তিনি।

২০০৬ সালে ডেনমার্কের জাইল্যান্ড-পোস্টেন নামের একটি পত্রিকা মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রদর্শন করলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলতি বছরের জানুয়ারিতে প্যারিসে একই ধরনের কার্টুন প্রকাশ করায় বিদ্রুপ ম্যাগাজিন শারলি এবদোতে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে দুই বন্দুকধারী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্টুন প্রদর্শনমুহাম্মদ (সা.)
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT