চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে ট্রেন লাইনচ্যুত হয়ে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ছিটকে নিচের ব্যস্ত মহাসড়কে পড়ে এখন পর্যন্ত কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত শতাধিক। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা যায় ফ্লাইওভারের দু’পাশে ট্রেন ৫০১-এর বেশিরভাগ বগি লাইন থেকে সরে পড়ে আছে। একটি বগি খুব বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে।

বিবিসি জানায়, এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও বার্তা সংস্থা এপল অন্তত ছয়জনের মৃত্যুর কথা বলেছে।

অ্যামট্রাক কোম্পানির যাত্রীবাহী ট্রেনটির নতুন একটি রুটের উদ্বোধনী যাত্রায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে ব্যস্ত সময়ে নতুন চালু হওয়া রুটে সিয়াটল থেকে পোর্টল্যান্ড যাওয়ার পথে যাত্রা শুরুর ৪৫ মিনিটের মাথায়ই রেলগাড়িটি ফ্লাইওভার থেকে নিচের ব্যস্ত সড়কে আছড়ে পড়ে।

বেশ কয়েকটি বগি হাইওয়েতে দু’টি লরিসহ সাতটি গাড়ির ওপর গিয়ে পড়ে বলে জানিয়েছে সিবিএস নিউজ। কর্তৃপক্ষ জানায়, ওই সময় রেলগাড়িতে ৮০জন যাত্রী ছিল।

এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিযেছেন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র এড ট্রোয়ার। তিনি বলেন, লাইনচ্যুত হওয়া ট্রেনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও মহাসড়কের ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।ট্রেন লাইনচ্যুত-ফ্লাইওভার-যুক্তরাষ্ট্র

Reneta

দুর্ঘটনার পর বহু মানুষ সাহায্যের জন্যে এগিয়ে এসেছে উল্লেখ করে ট্রোয়ার জানান, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছে। অনেককেই বিধ্বস্ত ট্রেন থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তবে উদ্ধারকাজ শেষ হতে এখনো অনেক সময় লাগবে বলে জানান তিনি।

ওয়াশিংটন গভর্নর এ ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার তৎপরতায় সবার সহযোগিতা চেয়েছেন।

দুর্ঘটনার কারণ জানতে জাতীয় নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। অ্যামট্রাক কর্তৃপক্ষ এখনো জানায়নি ট্রেনটি দুর্ঘটনার পূর্বমুহূর্তে ঠিক কত গতিবেগে যাচ্ছিল। রেললাইনের ওপর কোনো কিছু ছিল বলেও ধারণা করছে অনেকে।

সিবিএস নিউজের সৌজন্যে হেলিকপ্টার থেকে ধারণকৃত ছোট একটি ভিডিওতে দেখুন ঘটনাস্থলের অবস্থা:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT