চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৯:১০ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

টানা অষ্টমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

নিউইয়র্কের এই জ্যাকসন হাইটসকে বলা হয় মার্কিন মুলুকে এক টুকরো বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষে এই জ্যাকসন হাইটস সেজেছে ভিন্ন সাজে।

প্রতিবারের মতো এবারো প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। যার প্রস্তুতিও শেষ করেছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে প্রায় ৫ থেকে ৬ হাজার প্রবাসী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Banglabid

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছেন সেজন্য প্রবাসী বাঙালিদের কতটা গর্ববোধ হয় সেটাই জানান দেয়া হবে সংবর্ধনায়।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাগরিক সংবর্ধনা দেয়া হবে এবার।

শুধু তাই নয় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুবিধা, প্রস্তাবনা তুলে ধরার চিন্তা রয়েছে অনুষ্ঠানে। তারা আশা করছেন, প্রধানমন্ত্রী এসব সমস্যার সামাধানও দিবেন।

Reneta

সরকারী ও দলীয় সকল প্রস্তুতির মধ্যে স্থানীয় সময় বেলা তিনটায় কানাডা থেকে নিউইয়র্ক এসে পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

প্রধানমন্ত্রীর আগমণকে স্বাগত জানিয়ে এয়ারপোর্ট এর বাইরে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগি সংগঠন।

এয়ারপোর্ট থেকে সোজা পার্ক এভিনিউর ওয়াল্ডরফ এস্তোরিয়া হোটেলে গিয়ে ওঠেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে অবস্থান কালীন এই হোটেলেই থাকবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT