আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবার কৃষ্ণাঙ্গের মৃত্যু

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবার কৃষ্ণাঙ্গের মৃত্যু

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় চলমান প্রতিবাদের মধ্যেই আবারও একই ধরণের খুনের ঘটনা ঘটলো। মিনেসোটা অঙ্গরাজ্যের এবারে পুলিশের গুলিতে প্রাণ হারালো ফিল্যান্ডো ক্যাসটাইল (৩২)।

তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য সেখানে গিয়েছিলেন বলে জানান তার বান্ধবী।

নিহত ফিল্যান্ডো মনটেসরি স্কুলের ক্যাফেটেরিয়া তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।

ল্যাভিশ রেয়নল্ডের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানায় গাড়ির পেছনের লাইট ভাঙ্গা থাকায় ফ্যালকন হাইটসের সামনে ক্যাসটাইলের গাড়ি থামানো হয়। তার কাছে থাকা অস্ত্রের লাইসেন্স রয়েছে বলা সত্ত্বেও পুলিশ গুলি করে বলে জানান তিনি।

জড়িত কমকর্তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে জানিয়ে হত্যার ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।  

গত মঙ্গলবার লুইজিয়ানার এ্যালটন স্টার্লিং (৩৭) পুলিশের গুলিতে নিহত হন। হাজারো মানুষ এই হত্যার প্রতিবাদ করে আসছিল।

বিষয়:কৃষ্ণাঙ্গ হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…